২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশ এগিয়েছে অনেক দূর: দীপু মনি

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, নতুন নতুন প্রযুক্তি চতুর্থ শিল্প বিপ্লবের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ফলে উন্নত প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহারের মাধ্যমে দেশের শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ ও ব্যবসায়িক কার্যক্রমে অভূতপূর্ব পরিবর্তন সাধিত হবে।

শনিবার (০৫ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) ও ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাসের (ইউটিপি) যৌথ উদ্যোগে ‘মুজিববর্ষ’ উপলক্ষে চতুর্থ শিল্প বিপ্লবের উপর দু’দিনব্যাপী ভার্চুয়াল আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডা. দীপু মনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অনেক দুর এগিয়েছে। ইউএসটিসি আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যুগপৎ চতুর্থ শিল্প বিপ্লবের দিকে ধাবিত হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এক ধাপ এগিয়ে গেছে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, কগনিটিভ কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং, ৫জি, বায়োটেকনোলজি এবং ন্যানো টেকনোলজিসহ আরও অনেক নতুন নতুন প্রযুক্তি চতুর্থ শিল্প বিপ্লবের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। স্বাগত বক্তব্যে ইউএসটিসি’র উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ২০২১ সালে বাংলাদেশ তার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করতে চলেছে। ইউএসটিসির প্রতিষ্ঠাতা প্রয়াত জাতীয় অধ্যাপক (ডা.) নুরুল ইসলাম। যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। তার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর।   ইউএসটিসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম, মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস (ইউটিপি) এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইব্রাহীম বিন আবদুল মোতালিব ও ডেপুটি ভাইস চ্যান্সেলর হিলমি কনফারেন্সে বক্তব্য দেন।