২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিশ্বের শীর্ষ সামরিক শক্তি এখন চীন

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২২ মার্চ, ২০২১ | আপডেট: সোমবার, ২২ মার্চ, ২০২১

বছরব্যাপী বৈশ্বিক মহামারি করোনার উপর্যুপরি ধাক্কায় টালমাটাল পৃথিবীতে থেমে নেই সামরিক শক্তি বৃদ্ধির প্রতিযোগিতা। বিশ্বের চরম মানবিক বিপর্যয়ের মুখেও সামরিক ক্ষমতায় শীর্ষে রয়েছে চীন। সবচেয়ে বেশি ও বৃহৎ সামরিক বাজেট খরচ করে দ্বিতীয় শীর্ষ অবস্থানে থেকে চীনকে টক্কর দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বিশ্বের বৃহৎ দেশগুলোর সেনাবাহিনীর শক্তি যাচাই করতে পরিচালিত সমীক্ষায় প্রাপ্ত এসব তথ্য জানিয়েছে প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ‘মিলিটারি ডিরেক্ট’। মিলিটারি ডিরেক্ট পরিচালিত সমীক্ষার শিরোনাম ছিল- ‘আলটিমেট মিলিটারি স্ট্রেংথ ইনডেক্স’ বা ‘প্রকৃত সামরিক শক্তি সূচক’। সেই সূচকে ১০০-এর মধ্যে ৮২ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে চীন। মজার বিষয় হলো, সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করেও যুক্তরাষ্ট্রের অবস্থান চীনের পরে। চীনের চেয়ে ৮ পয়েন্ট কম পেয়ে ৭৪ পয়েন্ট নিয়ে বিশ্বের সামরিক শক্তির তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে যুক্তরাষ্ট্র। যথারীতি তালিকায় তৃতীয় স্থানে মহাশক্তিধর রাশিয়া। রুশ সেনাবাহিনীর শক্তি বিশ্বে তৃতীয়। তাদের পয়েন্ট ৬৯। ৬১ পয়েন্ট পেয়ে তালিকায় চতুর্থ ভারত।