২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৩৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিশ্বজিৎ হত্যা : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ | আপডেট: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মীর মো. নূরে আলম ওরফে লিমনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সোমবার (১৯ ডিসেম্বর) সকালে র‌্যাব-২-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি মো. ফজলুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে নূরে আলম ওরফে লিমনকে গ্রেপ্তার করে।গ্রেফতার লিমন রংপুরের পীরগাছা উপজেলার মীর ম. নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘ ১০ বছর ধরে পলাতক ছিলেন।২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল উশৃঙ্খল লোক। বিশ্বজিৎ একটি দর্জি দোকানের কর্মচারী ছিলেন।ওই ঘটনায় সূত্রাপুর থানায় করা হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর মীর মো. নূরে আলম ওরফে লিমনসহ আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪।পরে হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আটজনের মধ্যে দুজনকে বেকসুর খালাস দেন এবং লিমনসহ চারজনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন দেন। হাইকোর্টের রায় ঘোষণার সময়ও মীর মো. নূরে আলম ওরফে লিমন পলাতক ছিলেন।