২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৪২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ | আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। করোনায় আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি কোচ জেমি ডে ও ডিফেন্ডার মনজুরুর রহমান মানিক। সকাল সাড়ে ১০টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন জামাল ভূঁইয়ারা। এর আগে, বুধবার (১৮ নভেম্বর) এ ম্যাচের জন্য ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৪ ডিসেম্বর দোহায় স্বাগতিক কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।

করোনা ভাইরাসের কারণে স্থগিত আছে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্ব। তবে বাংলাদেশ ও কাতার একমত হওয়ায় ম্যাচটি খেলার অনুমতি দিয়েছে ফিফা ও এএফসি। এ ম্যাচের মধ্য দিয়ে আবার মাঠে গড়াবে স্থগিত পর্ব। নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ডাগআউটে ছিলেন কোচ জেমি ডে। ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২-০ গোলের ব্যবধানে। কিন্তু পরের ম্যাচের আগেই দুঃসংবাদ আসে। করোনা আক্রান্ত হন জেমি ডে। যে কারণে দ্বিতীয় ম্যাচে আর মাঠে যেতে পারেননি, হোটেলে বসে টিভিতেই দেখেন খেলা। এদিকে কাতার যাওয়ার আগে ২৭ ফুটবলার এবং ১০ জন কর্মকর্তার করোনা টেস্ট করে বুধবার সন্ধ্যায় তাদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু পরদিনই আসে আরেকটা দুঃসংবাদ। ডিফেন্ডার মনজুরুর রহমান মানিক কোভিড-১৯ পজিটিভ হন। সুতরাং, কোচ জেমি ডে’র সঙ্গে কাতারগামী ফুটবলারদের বিমানে উঠতে পারছেন না এই ফুটবলারও। বাফুফে থেকে পাঠানো এক বার্তায় আরো জানানো হয়েছে, তিনদিন পর আবারও টেস্ট করা হবে মানিকের। যদি তখনও তার টেস্টের রেজাল্ট পজিটিভ আসে, তাহলে প্রধান কোচ মানিকের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় বাছাই করতে পারবেন।