২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৫২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিলম্বিত বিচার ব্যবস্থা দেশ থেকে দূর করতে হবে : পরিকল্পনামন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ | আপডেট: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বিচার বিলম্বিত হলে অবিচার কায়েম হয়। তাই সবাই মিলে এ দেশ থেকে বিলম্বিত বিচার ব্যাবস্থা দূর করতে হবে।বৃহস্পতিবার সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, দক্ষ আইনজীবী হতে হলে আইন বিষয়ে ব্যাপক চর্চার কোনো বিকল্প নেই,তাই আইনজীবীদেরকে জ্ঞান অর্জনের মাধ্যমে পেশাগত উৎকর্ষতা সাধনে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির ইতিহাস ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করে এ ধারা অক্ষুন্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড,এ কে আব্দুল মোমেন এমপি।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সামছুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক-১ বিজিত লাল তালুকদার অ্যাডভোকেট এবং যুগ্ম সম্পাদক-২ শাবানা ইসলাম এডভোকেটের যৌথ সঞ্চালনায়  অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মো. আব্দুর রহমান চৌধুরী অ্যাডভোকেট এবং গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য ড. দিলীপ কুমার দাশ চৌধুরী অ্যাডভোকেট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির  সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান অ্যাডভোকেট। বক্তব্যে তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী, সিলেট মহানগর দায়রা জজ একিউএম নাছির উদ্দিন, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দীন খান অ্যাডভোকেট অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম আজাদুর রহমান অ্যাডভোকেট, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সালেহ উদ্দিন আহমদ অ্যাডভোকেট ও সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল লেইছ রুকেশ অ্যাডভোকেট প্রমুখ।এ বছর সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে আইন পেশায় ২৫ বছর পূর্ণ হওয়া ১৪ জন আইনজীবীকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যদের ৪৯ জন মেধাবী সন্তানকে এককালীন বৃত্তি ও সনদ প্রদান করেন অনুষ্ঠানের অতিথিরা। পরে সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।