২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৫৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিমানের ৩৬ কোটি টাকা ফাঁকির তদন্তে কমিটি গঠন

ncitynews24
প্রকাশিত: বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯

কার্গো হ্যান্ডেলিং চুক্তি থাকার পরও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের বিরুদ্ধে টার্কিশ এয়ারের কাছ থেকে আট বছরে ৩৬ কোটি টাকা হ্যান্ডেলিং চার্জ আদায় না করার অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জনেন্দ্র নাথ সরকারকে প্রধান করে তিন সদস্যের এ কমিটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন প্রতিনিধি রয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি বিমান মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসিন্দা ফারহানা স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, ‘গত ১০ ফেব্রুয়ারি জাগোনিউজ২৪.কম পত্রিকায় প্রকাশিত ‘বিমানের ৩৬ কোটি টাকা ফাঁকি দিল টার্কিশ এয়ার’ শীর্ষক খবরের বিষয় তদন্তের জন্য যুগ্ম-সচিব (সিএ) জনেন্দ্র নাথ সরকারকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী ৪ মার্চ সকাল ১০টায় বলাকা ভবন কুর্মিটোলায় কর্যক্রম শুরু করবে। তদন্ত কাজে একজন প্রতিনিধি পাঠানোসহ সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার নির্দেশ প্রদানের অনুরোধ করা হলো।’

উল্লেখ্য, কার্গো হ্যান্ডেলিং চুক্তি থাকার পরও টার্কিশ এয়ারের কাছ থেকে আট বছরে ৩৬ কোটি টাকা হ্যান্ডেলিং চার্জ আদায় না করার অভিযোগ উঠেছে বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে, যাদের দুর্নীতি ও অনিয়মের কারণে এ অর্থ আদায় হয়নি তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

চুক্তি অনুযায়ী সর্বোচ্চ পাঁচ মাসের মধ্যে হ্যান্ডেলিং চার্জ বা বিল পরিশোধের কথা থাকলেও বিমানের কার্গো শাখার তৎকালীন শীর্ষ কর্মকর্তা অজ্ঞাত কারণে তা আমলে নেননি। চুক্তি ও নিয়ম-নীতি না মেনে ২০১০ সাল থেকে এ খাতে সেবা দিলেও চার্জ আদায় বন্ধ করে দেয়া হয়। কী কারণে চুক্তির শর্ত অমান্য করে টার্কিশ এয়ারকে এ অবৈধ সুবিধা দেয়া হয়েছিল তা-সহ খুটিনাটি বিষয়ে তদন্ত করবে কমিটি।

জানা গেছে, ২০১৮ সালে টার্কিশ এয়ার থেকে আদায় করা হয়নি ১ লাখ ৫৩ হাজার ৫৫৮ মার্কিন ডলার। ২০১৭ সালে এ অনাদায়ী অর্থের পরিমাণ ছিল সর্বোচ্চ ৯ লাখ ৮৯ হাজার ১৫৮ মার্কিন ডলার। ২০১৬ সালে এ অনাদায়ী অর্থের পরিমাণ ছিল ৮ লাখ ১৯ হাজার ৫১৯ মার্কিন ডলার। ২০১৫ সালে আদায় করা হয়নি ৭ লাখ ৩৯ হাজার ২২৩ মার্কিন ডলার। ২০১৪ সালে আদায় হয়নি ৬ লাখ ২৯ হাজার ১৬৩ মার্কিন ডলার। ২০১৩ সালে আদায় করা হয়নি ৫ লাখ ৩ হাজার ৬৮৮ মার্কিন ডলার। ২০১২ সালে আদায় করা হয়নি ৩ লাখ ২৮ হাজার ৮১৫ মার্কিন ডলার। ২০১১ সালে আদায় করা হয়নি ১ লাখ ৬৭ হাজার ৩৫৯ মার্কিন ডলার এবং ২০১০ সালে আদায় করা হয়নি ৪ হাজার ৪৬৮ মার্কিন ডলার। সবমিলিয়ে আট বছরে ৪৩ লাখ ৩৪ হাজার ৯৫৫ মার্কিন ডলার আদায় করা হয়নি, যা টাকার অঙ্কে দাঁড়ায় ৩৬ কোটি ১৪ লাখ ৩৮০ টাকা।