২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৩৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিমানবন্দরে মেয়ের সঙ্গে বিরাট-আনুশকার ভিডিও ভাইরাল

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২২ মার্চ, ২০২১ | আপডেট: সোমবার, ২২ মার্চ, ২০২১

আহমেদাবাদ ছেড়ে পুনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। বিমানবন্দরে পৌঁছাতে আশেপাশে ভিড় জমে যায় ক্রিকেটারদের দেখতে। অনেকেই ভিডিও করেছেন সেই দৃশ্য। ভিডিওতে দেখা যাচ্ছে বিরাটের সঙ্গে রয়েছে স্ত্রী আনুশকা শর্মা। নায়িকার কোলে ছোট্ট ভামিকা। মেয়েকে অনেকটা ঢেকে বিমানবন্দরে প্রবেশ করছেন তিনি। তার পেছনে ব্যাগ কাঁধে হাঁটছেন অধিনায়ক।

ভিডিওটি প্রকাশের পর রীতিমতো ভাইরাল হয়ে যায়। আর এটিই স্বাভাবিক। কারণ জন্মের পর ক্যামেরা থেকে মেয়ে যেভাবে আড়াল করেছেন ‘বিরুস্কা’। তাতে তাদের সন্তানকে দেখার আগ্রহ ভক্তদের আরও বাড়ছে। বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের পরিবারকে সঙ্গে নিয়ে সফর করার ব্যাপারে অনুমতি দিয়েছে। পুরো সিরিজেই এখন ক্রিকেটারদের সঙ্গে তাদের স্ত্রী ও সন্তানরা থাকতে পারেন। আহমেদাবাদে টেস্ট চলাকালীনই মেয়েকে সঙ্গে নিয়ে আহমেদাবাদে পৌঁছান বিরাটপত্নী। দুটি টেস্ট ও পাঁচটি টি-২০ ম্যাচ খেলতে আহমেদাবাদেই প্রায় একমাস ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এবার তাদের গন্তব্য পুনে। সেখানেই মেয়েকে নিয়ে আপাতত থাকবেন আনুশকা শর্মা। উল্লেখ্য, সন্তানের মুখ না দেখানো নিয়ে সবসময় বেশ সতর্ক ‘বিরুস্কা’। মেয়ে জন্মের পর পাপারাজ্জিদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছিলেন। যেখানে অনুরোধ করে লেখা ছিল তাদের মেয়ের ছবি যেন না তোলা হয়।  ছবি প্রকাশ না করলেও সামাজিক মাধ্যমে মেয়ের নাম জানিয়েছেন ‘বিরুস্কা’। এমনকি মেয়েকে নিয়ে বিভিন্ন পোস্ট পাওয়া গেছে। তবে মুখের ছবি প্রকাশ থেকে এখনও বিরতিতে আছেন এই তারকা দম্পতি।