২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে: কাদের

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ | আপডেট: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

আন্দোলনের নামে সহিংসতার উপাদান যুক্ত হলে আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে তা মোকাবেলা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো কাউকে আক্রমণ করবে না তবে আক্রান্ত হলে পাল্টা আক্রমণ করা হবে।  ওবায়দুল কাদের আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি আয়োজিত  “সবুজ বাংলাদেশ: সমৃদ্ধ বাংলাদেশ” প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এনভায়রনমেন্টাল প্রটেকশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট  শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের একথা বলেন।

নির্বাচনে শেখ হাসিনা সরকারকে হঠাতে পারবে না জেনে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।
বিএনপির এখন যারা কর্মী নেই, তারা দুর্বৃত্ত হয়ে গেছে তাদের বিরুদ্ধে মামলা আছে। যারা সন্ত্রাসী মামলার আসামি তাদেরকে যদি এসব অপরাধের জন্য পুলিশ ধরে তাহলে কি পুলিশের অপরাধ? প্রশ্ন ওবায়দুল কাদেরের।  খারাপ কাজ ও অপরাধ যারা করবে তারা আওয়ামী লীগের হলেও কোনো প্রকার ছাড় দেওয়া হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন যে অপরাধ করবে সে যেই দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন বিএনপির লোকজন অপরাধী হলে তাদেরকে আইনের আওতায় নিলে কেন এতো আপত্তি? বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দীন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন।