২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সকাল ১০:০৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিএনপির প্রার্থী তালিকায় ড্যাবের ১১ নেতা

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ | আপডেট: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত এই তালিকায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিভিন্ন পর্যায়ের ১১ জন চিকিৎসক নেতা প্রার্থী হয়েছেন।

ড্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আসিফ সৈকত ও ডা. বাছেদুর রহমান সোহেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ড্যাবের ১১ নেতাকে প্রার্থী করায় সংগঠনের সভাপতি ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

মনোনয়ন পাওয়া চিকিৎসক নেতারা হলেন—

অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন (দিনাজপুর-৬)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবার দিনাজপুর-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ড্যাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর-৩)

বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও খ্যাতনামা চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর-৩ আসনে প্রার্থী হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন।

অধ্যাপক ডা. আনোয়ারুল হক (নেত্রকোনা-২)

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক নেত্রকোনা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক (গাইবান্ধা-৩)

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও সাবেক পরিচালক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনে (গাইবান্ধা-৩) ধানের শীষের প্রার্থী হচ্ছেন। মেডিসিনে এফসিপিএস ডিগ্রিধারী এ চিকিৎসক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান ছিলেন।

ডা. মাহাবুবুর রহমান লিটন (ময়মনসিংহ-৭, ত্রিশাল)

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মাহাবুবুর রহমান লিটন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে দলীয় প্রার্থী হয়েছেন।

ডা. কে এম বাবর (গোপালগঞ্জ-২)

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ডা. কে এম বাবর। তিনি ড্যাবের সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন (ঢাকা-১৯, সাভার)

ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু ঢাকা-১৯ (সাভার) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন। তিনি ১৯৮৭ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

ডা. সাখাওয়াত হোসেন জীবন (হবিগঞ্জ-২)

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হোসেন জীবন বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) আসনে দলের প্রার্থী হয়েছেন।

অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম (গাইবান্ধা-১, সুন্দরগঞ্জ)

অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া সুন্দরগঞ্জ (গাইবান্ধা-১) আসনে দলের প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন।

ডা. সানসীলা জেবরীন প্রিয়াংকা (শেরপুর-১)

ডা. সানসীলা জেবরীন প্রিয়াংকা শেরপুর-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হয়েছেন। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে একই আসনে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলেন। সে সময় নির্বাচনে অংশ নেওয়ার কারণে তিনি সরকারি চাকরি হারিয়েছিলেন।

ডা. ইকরামুল বারী টিপু (নওগাঁ-৪, মান্দা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন ডা. ইকরামুল বারী টিপু।

এই ১১ জন চিকিৎসক নেতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।