২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১১:০৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিএনপি’র নেতারা চোখ থাকতেও অন্ধ : তথ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ | আপডেট: শনিবার, ৯ জানুয়ারি, ২০২১

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতা রিজভী আহমেদ একটা সংবাদ সম্মেলন করেছেন। আমি রিজভী আহমেদসহ বিএনপি নেতাদের অনুরোধ জানাবো, আপনারা আইএমএফ, বিশ্বব্যাংক, জাতিসংঘ, ওয়ার্ল্ড মনিটরসহ দ্য ইকোনমিস্টের রিপোর্ট পড়ুন। আমি জানি আপনারা শিক্ষিত মানুষ, কিন্তু আপনারা এই রিপোর্টগুলো পড়েন না। যেখানে দারিদ্র্য ছিল ৪১ শতাংশ, সেখানে আজ তা ২০ শতাংশের নিচে। অতি দারিদ্র্য ২৪ থেকে ১১ শতাংশে নেমে এসেছে। এই রিপোর্টগুলো উনারা পড়েন না। উনারা চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধির এই রকম আচরণ করছেন।

শনিবার (০৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি অনুরোধ জানাবো, বিএনপির যে ডাক্তারদের সংগঠন আছে, সেই সংগঠনের ডাক্তারদের অনুরোধ জানাবো, বিএনপির নেতা রিজভী আহমেদ, ফখরুল ইসলাম আলমগীরসহ, যারা প্রতিদিন মিথ্যাচার করেন, দেশের এই উন্নয়ন অগ্রগতি দেখেন না, তাদের চোখ এবং কানগুলো একটু পরীক্ষা করার জন্য। ‘আজকে বাংলাদেশ এগিয়ে গেছে, সেটি তাদের সহ্য হয় না। পদ্মাসেতু হয়ে গেছে, সেটি তাদের সহ্য হয় না। শেখ হাসিনা জাতির সামনে যে উন্নয়ন অগ্রগতির তথ্য প্রকাশ করেছেন, যা শুনে জাতি আশ্বস্ত হয়েছে, আশায় বুক বেঁধেছে, সেটি তাদের পছন্দ হচ্ছে না, সেটি নিয়ে সমালোচনা করছেন। বিএনপিকে অনুরোধ জানাবো, অন্ধের মতো এবং বধিরের মতো সরকারের সমালোচনা না করে আপনারা আত্মসমালোচনা করুন। ’ আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী প্রমুখ। আয়োজনের সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের সাবেক সভাপতি এসএম জাকারিয়া হানিফ।