২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:২৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বাস টার্মিনাল ছাড়া টোল আদায় করলে চাঁদাবাজির মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ | আপডেট: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

বাস টার্মিনাল ও নির্ধারিত স্থান ছাড়া টোল আদায় করলে চাঁদাবাজির মামলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশ বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, টার্মিনাল ছাড়া অন্য কোথাও কোনো প্রকার টোল আদায় করা যাবে না। টোল মনে বাস কিংবা ট্রাকে মালিক ও শ্রমিক সমিতি একটা টোল নিয়ে থাকে তারাই সেটা নির্ধারণ করেন, সেটা টার্মিনাল ছাড়া কোনো জায়গা থেকে নেওয়া যাবে না। এ বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হবে। প্রজ্ঞাপন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। প্রজ্ঞাপনে তারা জানিয়ে দেবেন কোন জায়গায় কত টাকা টোল দিতে হবে।তিনি রাজধানীতে বড় বড় প্রকল্পের কারণে রাস্তা দখল হচ্ছে। যে কারণে যানজট বাড়ে। রাজনৈতিক কর্মসূচিও এ ক্ষেত্রে বড় একটি কারণ। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে অনেক রাস্তা দখল করে রেখেছে। এ ছাড়া রাজধানীতে যে পরিমাণ সড়ক দরকার, তার চেয়ে কম আছে। রাজনৈতিক কর্মসূচির কারণেও যানজট তৈরি হচ্ছে।সভা নেওয়া অন্যান্য সিদ্ধান্তগুলো হলো- অবৈধ ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলগুলোকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) আওতায় আনা হবে। ড্রাইভার ও শ্রমিকদের ডোপ টেস্ট করানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। হেলমেটের মান নির্ধারণের জন্য বিআরটিএ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সঙ্গে সমন্বয় করা হবে। ফেলে নির্ধারিত হেলমেটের বাইরে কেউ অন্য হেলমেট পরা যাবে না। বিআরটিএর জনবল বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।