২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৪২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বাসায় ডাকাতি, বিশ্বকাপ ছেড়ে দেশে রহিম স্টার্লিং

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ | আপডেট: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে সেনেগালের বিপক্ষে ইংল্যান্ডের ৩-০ গোলে জয়ের ম্যাচে খেলেননি রহিম স্টার্লিং। কাতার ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন এই ফরোয়ার্ড, রোববার খবরটি নিশ্চিত করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। বিভিন্ন সূত্রে জানা গেছে, বাসায় সশস্ত্র ডাকাতের হামলার কারণে দেশে ফিরতে হচ্ছে তাকে।শনিবার সন্ধ্যায় স্টার্লিংয়ের সারের বাড়িতে ডাকাতি হয়। এই ঘটনা জানতে পেরে ম্যাচের দিন সকালে কোচ গ্যারেথ সাউথগেটের সঙ্গে আলোচনা করে বিশ্বকাপ ছাড়ার সিদ্ধান্ত নেন ২৭ বছর বয়সী।

ইংল্যান্ডের জয়ের পর সাউথগেট নিশ্চিত করেন, স্টার্লিংকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। লন্ডনে উড়ার দেবেন তিনি। কবে ফিরবেন, তার ঠিক নেই। সূত্রগুলো বলছে, ইংল্যান্ড টুর্নামেন্টে টিকে থাকলে দেখা যেতে পারে তাকে। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি।বিস্তারিত ঘটনা পরিষ্কারভাবে জানা যায়নি। স্টার্লিংয়ের মা, তার বান্ধবী পেইজ এবং দুই সন্তান কাতারেই আছেন।আগামী শনিবার আল বায়াত স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে ইংল্যান্ড।