২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৩২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে, ছেলে এসএসসি পরীক্ষা কেন্দ্রে

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ | আপডেট: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

দিনাজপুরের বীরগঞ্জে বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসেছে ছেলে মো. সৈকত। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৈকত।এসএসসি পরীক্ষার্থী সৈকত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের দু’বারের ইউপি সদস্য মৃত মো. শফিউল আলম সুরুজের ছেলে।

বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মা সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় মারা যান মো. শফিউল আলম সুরুজ। তার জানাজা আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিতে গেছে সৈকত।বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ বলেন, সৈকত মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। বাবা মৃত্যুবরণ করার পরও বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে হচ্ছে তাকে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস বলেন, আমরা পরীক্ষার হলে খোঁজ-খবর নিয়ে সত্যতা নিশ্চিত হয়েছি। ইউপি সদস্য শফিউল আলম সুরুজের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি। সেইসঙ্গে মেধাবী শিক্ষার্থী সৈকতের উজ্জ্বল ভবিষৎ কামনা করি।