২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বান্ধবী নাতাশার সঙ্গে লিভ টুগেদারে যেতে চান বরুন

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

স্কুলজীবনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে বলিউড তারকা বরুণ ধাওয়ানের সম্পর্ক এখন ওপেন সিক্রেট। বলিউডের বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে নাতাশা-বরুণকে একসঙ্গে দেখা যায় প্রায়ই। আবার কখনও বিদেশে একসঙ্গে বেড়াতে যান তারা। যদিও এ জুটি তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে বরুণ-নাতাশার সম্পর্ক নিয়ে বড়সড় তথ্য ফাঁস করে দিলেন আরেক তারকা কারিনা কাপুর খান। সম্প্রতি, কারিনার রেডিও শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ হাজির হয়েছিলেন বরুণ। জি নিউজের খবর।

সেখানেই নাতাশাকে বরুণের বাগ্‌দত্তা বলে উল্লেখ করেন কারিনা। আর তাতেই স্পষ্ট হয়ে যায় নাতাশার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছেন বরুণ। নাতাশাকে বিয়ের প্রসঙ্গ ওঠতেই বরুণ বলেন, ‘দেখো, এতগুলো বছর একসঙ্গে থাকার পর বিয়েটা খুবই স্বাভাবিক বিষয়। আমার ভাই-ভাবিকে দেখে আমার বিয়ের কথা মনে হয়েছে। আমি যখন আমার ভাইঝি নাইরাকে দেখি, তখন আমার মনে হয়েছিল, বিয়েটা ভালো।’ নাতাশার সঙ্গে লিভ-ইন সম্পর্কে যাওয়ার ইচ্ছা প্রসঙ্গে মুখ খোলেন অভিনেতা। বরুণ বলেন, ‘একটা সময়ের পর গিয়ে সবাই একসঙ্গে থাকতে চায়। আমাদের দুজনের বিয়ে ছাড়াও লিভ-ইন সম্পর্কে থাকতে আপত্তি নেই। নাতাশার বাড়ির লোকেরও এতে সমস্যা নেই। তবে আমার বাবা-মা এটা কখনও হতে দেবে না।’