২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৩১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বাধ্যতামূলক অবসরে আরও এক এসপি

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২১ নভেম্বর, ২০২২ | আপডেট: সোমবার, ২১ নভেম্বর, ২০২২

সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আরও এক পুলিশ সুপারকে। তার নাম জিল্লুর রহমান। এ নিয়ে গত এক মাসে সাত জনকে অবসরে পাঠানো হলো। অবসরে পাঠানো হয়েছে এক সচিবকেও।আগের ছয় জনের মতো জিল্লুরকে অবসরে পাঠানোর কারণ হিসেবেও জনস্বার্থের কথাটি জানানো হয়েছে। তবে কী সেই স্বার্থ সেটি উল্লেখ করা হয়নি।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য অতিরিক্ত কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ব্যারিস্টার মো. জিল্লুর রহমানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হলো।এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে আদেশে। অর্থাৎ এই অবসর ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যারিস্টার জিল্লুর রহমান একসময় মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) ছিলেন। সে সময় উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সারাদেশে ডিসি-এসপিদের সঙ্গে নির্বাচন কমিশনের এক বৈঠকে এই পুলিশ সুপার বলেছিলেন, ‘বিএনপির প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আগামীতে বিএনপি ক্ষমতায় এলে আমাদের চাকরি রাখবে না।’ তার এমন বক্তব্যের জবাবে নির্বাচন কমিশনার (তৎকালীন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, ‘আপনার পুলিশের এ সম্মানজনক পোশাক শরীর থেকে খুলে ফেলা উচিত।’
এর আগে যাদেরকে অবসরেগত ১৬ অক্টোবর প্রথম বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তথ্যসচিব মকবুল হোসেনকে। আচমকা এই আদেশ জারির পেছনে কী কারণ, এ নিয়ে আলোচনা-পর্যালোচনার মধ্যে দুদিন পর অবসরে পাঠানো হয় সিআইডির মীর্জা আব্দুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ অধিদপ্তরের মো. শহীদুল্ল্যাহ চৌধুরীকে। তারাও পুলিশ সুপার পদমর্যাদার ছিলেন।এরপর ৩১ অক্টোবর অবসরে পাঠানো হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির পুলিশ সুপার আলমগীর আলম ও ট্যুরিস্ট পুলিশের সুপার মাহবুব হাকিমকে।

গত ১৬ নভেম্বর অবসরে পাঠানো হয় রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত আলী হোসেন ফকিরকে। সেখানে সংযুক্ত করার আগে তিনি খুলনা তৃতীয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএনের অধিনায়ক ছিলেন।শুরু থেকেই সরকার এই বিষয়টি নিয়ে চুপ ছিল। তবে ৩ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সংলাপে এক প্রশ্নে বলেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া। চাকরির ২৫ বছর বয়স হলে যদি কারও কর্মদক্ষতার ঘাটতি পড়ে যায়, দেশপ্রেমে ঘাটতি পড়ে যায়, তাহলে সরকার ব্যবস্থা নিতে পারে।’তবে কর্মকর্তার দেশপ্রেম ও কর্মদক্ষতায় কী ঘাটতি পড়েছিল, সেই বিষয়টি স্পষ্ট করেননি তিনি।