২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১:০৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বাজারে আসছে দেশি প্রতিষ্ঠানের করোনা ধ্বংসকারী নাকের স্প্রে

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ | আপডেট: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

বাজারে আসছে দেশি প্রতিষ্ঠানের করোনা ধ্বংসকারী নাকের স্প্রে
করোনাভাইরাস ধ্বংস করতে সক্ষম এমন একটি নাকের স্প্রে তৈরির দাবি করেছিল সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম)। এবার এই বিশেষ স্প্রে বাজারজাত করার ঘোষণা দিয়েছে বিআরআইসিএম। প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. মালা খান জানান, সবকিছু ঠিক থাকলে মে মাসে স্প্রেটি বাজারে আসবে। ‘বঙ্গোসেইফ ওরো নেইজল স্প্রে’ নামকরণ করা এই সলিউশনের ট্রায়ালেও সুফল মিলেছে বলে জানিয়েছেন তিনি।
বিআরআইসিএম মহাপরিচালক মালা খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বঙ্গোসেইফ ওরো নেইজল স্প্রে’ এখনও ট্রায়ালে আছে। ট্রায়ালের ফলাফল খুবই ইতিবাচক। আমরা আশা করছি মে মাসে এটি বাজারে আনতে পারবো।’
প্রাথমিকভাবে এই স্প্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। মালা খান বলেন, সরকারি প্রতিষ্ঠান হিসেবে আমরা এটি বাজারজাত করে কোনও মুনাফা করবো না। এই স্প্রে তৈরি করতে যে খরচ হবে তাই মূল্য নির্ধারণ করা হবে।
স্প্রেটি কতজন মানুষের ওপর ট্রায়াল করা হয়েছে, ফলাফল কেমন, জানতে চাইলে মালা খাল বলেন, এই মুহূর্তে বিস্তারিত বলবো না। তবে ফলাফল খুবই ভালো। যখন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে, তখন বিস্তারিত প্রকাশ করা হবে।
চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম) জানিয়েছিলো তারা করোনাভাইরাস ধ্বংস করতে সক্ষম একটি স্প্রে তৈরি করেছে। যা নাক, মুখ গহ্বরে স্প্রে করলে করোনাভাইরাস ধ্বংস হবে। সে সময় তারা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এটি উপস্থাপন করে। তখন বিআরআইসিএম জানায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০০ জন করোনা আক্রান্ত মানুষের ওপর এই স্প্রের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। পরীক্ষায় কার্যকর প্রমাণিত হয়েছে।
বিআরআইসিএম জানিয়েছে, বঙ্গোসেইফ ওরো নেইজল স্প্রে ঢাকা মেডিক্যাল কলেজ ও বিআরআইসিএম যৌথভাবে উদ্বাবন করেছে। বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) অনুমতি নিয়ে বর্তমানে ট্রায়াল করা হচ্ছে। নাক, মুখ গহ্বর, শ্বাসনালীতে করোনাভাইরাস অবস্থান করে। আর এই স্প্রের মাধ্যমে সেখানে অবস্থান করা ভাইরাস ধ্বংস হবে। করোনা আক্রান্ত ব্যক্তিরাও এটি ব্যবহার করলে সুফল পাবেন। আক্রান্তব্যক্তিদের ভাইরাল লোড কমিয়ে দ্রুত সুস্থ হতে সহায়তা করবে। ‘বঙ্গোসেইফ ওরো নেইজল স্প্রে’র পেটেন্টের জন্যেও কাজ করছে বিআরআইসিএম