২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:১৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বাইডেনের মন্তব্যে চটেছে পাকিস্তান, রাষ্ট্রদূতকে তলব

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ | আপডেট: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পাকিস্তানকে ‘নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্রধারী’ এবং ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ’ বলে অভিহিত করায় বেজায় চটেছে ইসলামাবাদ। বাইডেনের এমন মন্তব্যের প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমকে তলব করছে পাকিস্তান।শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে বর্তমান সরকার মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডেমোক্রেটিক পার্টির প্রচার কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে জো বাইডেন বলেন, ‘আমি যা মনে করি সেটি হল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি পাকিস্তান। যে দেশটির কাছে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র আছে।’শনিবার করাচিতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বিলাওয়াল ভুট্টো বলেন, পাকিস্তানের পারমাণবিক সব সম্পদ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত প্রত্যেকটি আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেছে।‘যদি পারমাণবিক নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্ন আমাদের প্রতিবেশী ভারতের দিকে ছোড়া উচিত; যারা অতি সম্প্রতি দুর্ঘটনাক্রমে পাকিস্তানের ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা শুধু দায়িত্বজ্ঞানহীন ও অনিরাপদই নয়, বরং পরমাণু-সক্ষম দেশগুলোর নিরাপত্তা নিয়ে প্রকৃত এবং গুরুতর উদ্বেগের বিষয়টি তুলে ধরে।’তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্যে বিস্মিত হয়েছি (…) আমি বিশ্বাস করি, যখন পারস্পরিক আলোচনার ঘাটতি থাকে, ঠিক তখনই এই ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়।’

বিলাওয়াল বলেন, পাকিস্তান ‘পারস্পরিক আলোচনার এক যাত্রা’ শুরু করেছে এবং মাত্র কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী পালন করেছে। তিনি বলেন, আমরা মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার সিদ্ধান্ত নিয়েছি। অবস্থান ব্যাখ্যা করার জন্য যুক্তরাষ্ট্রকে একবার সুযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী।