২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৩:০৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বাংলাদেশে আসছেন ৫ রাষ্ট্রপ্রধান: পররাষ্ট্রমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ | আপডেট: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন জানিয়েছেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে বাংলাদেশে আসছেন ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের রাষ্ট্রপ্রধানরা। বৃহস্পতিবার (১১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন তিনি । রাজধানীর গুলশানের একটি হোটেলে ই-কমার্সে নারীদের ভূমিকা বিষয়ক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  এ সময় মন্ত্রী বলেন, সরাসরি এই ৫ দেশের রাষ্ট্রপ্রধানরা ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোও অনলাইনের মাধ্যমে যুক্ত থাকবেন।

মন্ত্রী আরো বলেন, মূলত পারস্পারিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে চীনের সঙ্গে এ মুহূর্তে নতুন কোন‌ও চুক্তি হ‌ওয়ার সম্ভাবনা নেই। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনাভাইরাসের (কোভিড-১৯) বিদ্যমান পরিস্থিতিতে জনসমাগম পরিহার করে এসব অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে। অনুষ্ঠানগুলো বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইনে প্রচার করা হবে। অনুষ্ঠানমালায় থাকবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, অডিও–ভিজুয়াল কনটেন্টসহ অন্যান্য পরিবেশনা। অনুষ্ঠানটির প্রতিপাদ্য হবে ‘চিরন্তন বঙ্গবন্ধু’। গত সোমবার (৮ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।  সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শিক্ষামন্ত্রী দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস প্রমুখ।