২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:১২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বাংলাদেশে আবার দূতাবাস খুলছে আর্জেন্টিনা

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ | আপডেট: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো বাংলাদেশে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছেন। রোববার দক্ষিণ আটলান্টিকের একটি সংবাদ সংস্থা মেরকোপ্রেস এক প্রতিবেদনে জানায়, কাতার ফিফা বিশ্বকাপ ২০২২-এ খেলা লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের প্রশ্নাতীত সমর্থনের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাংলাদেশে সব সময়ই আর্জেন্টিনার ভক্ত ছিলো, কিন্তু এই কাতার বিশ্বকাপের সময় তারা তাদের বিপুল আবেগ প্রদর্শন করে বিশ্বব্যাপী নজর কেড়েছে।

এটি শুরু হয়েছিল যখন উচ্ছ্বসিত বাংলাদেশি সমর্থকদের মেক্সিকোর বিরুদ্ধে মেসির গোলে উল্লাস করার একটি ভিডিও ফিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিল।এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ইন্টারনেটে ট্রেন্ডিংয়ে পরিণত হয়। আর্জেন্টিনার গণমাধ্যমও তার বিষয়ে সংবাদ প্রকাশ করেছে।পরে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে নিম্নলিখিত বার্তাসহ বাংলাদেশ সম্পর্কে টুইট করা হয়- ‘থ্যাংক ইউ ফর সাপোর্টিং আওয়ার টিম!!! দে আর ক্রেজি লাইক আস’ (আমাদের দলকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ!! ওরাও আমাদের মতো পাগল!)সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে যোগ দেন আর্জেন্টাইনরা। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের অন্তহীন ভালোবাসার প্রতিদান হিসেবে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য একটি আর্জেন্টিনা ফ্যান গ্রুপ তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ক্যাফিয়েরোকে উদ্ধৃত করে মার্কোপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পর প্রস্তাব চূড়ান্ত করতে তিনি আগামী বছর বাংলাদেশ সফর করবেন।

এই বছরের আগস্টে ক্যাফিরো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেন। এ সময় তারা দ্বিপক্ষীয় সহযোগিতার প্রসার এবং ‘বাণিজ্য বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা’ নিয়ে একমত হন।গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপন করতে চায়। তারা বাংলাদেশে একটি দূতাবাস খোলার মাধ্যমে বাণিজ্যে বৈচিত্র্য আনতে চায়।’গত বছর, আর্জেন্টিনা বাংলাদেশে ৮৭৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছিল। যার বেশিরভাগ হলো গম, ভুট্টা ও সয়াবিন। এটা একটি রেকর্ড, যার ফলে দক্ষিণ আমেরিকার দেশটির ৮৬২ মিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে।জুলাই মাসে আর্জেন্টিনা বাংলাদেশকে জানায় যে দক্ষিণ আমেরিকার এই দেশটি বাংলাদেশে সয়াবিন, গরুর মাংস ও সার রফতানির জন্য প্রস্তূত।