২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:২৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বলিউড ছাড়ার কারণ জানালেন প্রিয়াংকা

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ | আপডেট: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন বলিউড ছাড়েন। পাড়ি জমান সুদূর আমেরিকায়।সেখানকার জনপ্রিয় টেলিভিশন শো, একাধিক সিনেমার পর এবার রুশো ব্রাদার্সের সঙ্গে ওয়েব সিরিজে কাজ করছেন প্রিয়াংকা চোপড়া জোনাস।

এখন তার নাম শোনা যায় হলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে। হলিউডে নিজের জায়গা অনেকটা পাকাপোক্ত করেছেন বলিউডের এ অভিনেত্রী। মাঝেমধ্যে বলিউডে ফেরেন, তবে সেটি শুধু ঘরে ফেরার টানে।জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন কেন মুম্বাই ছাড়লেন প্রিয়াংকা তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে— সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তর জানিয়েছেন এই অভিনেত্রী।অনেকের হয়তো জানা নেই, গান গেয়ে হলিউডে প্রবেশ প্রিয়াংকার। ‘ইন মাই সিটি’, ‘এগ্জটিক’-এর মতো মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। উইল আই অ্যাম, পিটবুলের মতো বিশ্বখ্যাত পপতারকাদের সঙ্গে তাল মিলিয়ে গান গেয়েছেন প্রিয়াংকা।ওই সাক্ষৎকারে প্রিয়াংকা জানান, বলিউডে ‘সাত খুন মাফ’ ছবিতে কাজ করার সময় অঞ্জুলা আচারিয়ার কাছ থেকে ফোন পান তিনি। অঞ্জুলাই প্রথম তাকে প্রস্তাব দেন আমেরিকায় এসে গান গাওয়ার।সেই সময় বলিউড থেকে বেরোনোর রাস্তা খুঁজছিলেন প্রিয়াংকা। তিনি বলেন, বলিউডে সেই সময় আমাকে প্রায় একঘরে করে দেওয়া হয়েছিল। আমাকে ভালো চরিত্রে নেওয়া হচ্ছিল না। আমার সঙ্গে অনেকের ঝামেলাও হয়েছিল। আমি এসব নোংরা রাজনীতির মধ্যে ক্লান্ত হয়ে পড়েছিলাম।

তবে আমেরিকায় এসে গান গাওয়া শুরু করলেও বিশেষ সাফল্য পাননি প্রিয়াংকা। কিন্তু একাধিক হলিউড তারকার সঙ্গে যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছিল তার গান।প্রিয়াংকা বলেন, ‘বলিউডে আমি এত বছর ধরে কাজ করেছি। কিন্তু ওই সময় আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে, আমার মনে হচ্ছিল সব ছে়ড়ে চলে যাই।’হলিউডে কিছু দিন কাটানোর পর প্রিয়াংকা বুঝতে পারেন, গানের চেয়ে অভিনয়েই বেশি দক্ষ তিনি। এ কারণে আমেরিকাতে থেকেই অভিনয়ের কাজ খুঁজতে থাকেন তিনি। একের পর এক অডিশন দেওয়ার পর সুযোগ পান ‘কোয়ান্টিকো’ টেলিভিশন সিরিজে। বাকিটা ইতিহাস।শেষ কয়েক বছরে প্রিয়াংকা কাজ করেছেন ডোয়েন জনসন ওরফে দ্য রক, জ়্যাক এফ্রন, লিয়াম হেমসওয়ার্থ, অ্যাডাম ডিভাইন, রেবেল উইলসনের মতো তারকার সঙ্গে।এমনকি ‘ম্যাট্রিক্স: রেভোলিউশন্স’ ছবিতে কিয়ানু রিভসের সঙ্গেও এক ফ্রেমে দেখা গেছে তাকে। এবার মার্ভেলখ্যাত রুশো ব্রাদার্সের সঙ্গে জুটি বেঁধেছেন প্রিয়াংকা।আগামী এপ্রিল মাসে মুক্তি পেতে চলেছে তার অভিনীত স্পাই থ্রিলার সিরিজ় ‘সিটাডেল’। এই সিরিজে অভিনয় করেছেন ‘গেম অব থ্রোন্স’খ্যাত রিচার্ড ম্যাডেনও।