২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৩:৫১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দর প্রেসক্লাবের নবনির্বাচিত সম্পাদকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ কমিশনে

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১

বন্দর প্রেসক্লাবের নবনির্বাচিত সম্পাদকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ কমিশনে

 নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২১-২০২৩) নির্বাচন ৩১ জানুয়ারী সম্পন্ন হয়েছে।কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপন ও অনিয়মের অভিযোগ এনে শপথ গ্রহনে স্থগিতাদেশ চেয়ে আবেদন দাখিল করেন বর্তমান সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী। ১ ফেব্রুয়ারী রাতে প্রধান নির্বাচন কমিশনারের বরাবরের লিখিত আবেদন দাখিল করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুলিপি প্রেরণ করেন তিনি। অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১ ভোটে পরাজিত প্রার্থী মহিউদ্দিন সিদ্দিকীর স্বাক্ষরিত অভিযোগে জানান ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাবের (২০২১-২০২৩ ইং) দ্বি-বার্ষিক নির্বাচন ৩১জানুয়ারী ইং তারিখে সমাপ্ত হয়েছে। আপনি সহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছেযে,সদ্য সমাপ্ত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থী কাজিম আহমেদ নিজেকে দৈনিক কালের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক পরিচয়ে নির্বাচনে অংশ গ্রহন করেন। কিন্তু জেলা প্রশাসন বিগত ২৮/১/২০২০ ইং তারিথে স্বারক নম্বর ০৫.৪১.৬৭০০.৬০১.০১.০১১.১৬ মোতাবেক উল্লেখিত দৈনিক কালের কথা প্্রত্রিকার ডিক্লারেশন বাতিলের নির্দেশ দেয়। পরবর্তিতে বর্নিত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রীট পিটিশন দায়ের করেন কাজিম আহমেদ। যেহেতু উচ্চ আদালতে বিষয়টি প্্রক্রিয়াধীন,সেহেতু সাধারণ সম্পাদক প্্রার্থী কাজিম আহমেদ দৈনিক কালের কথা প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক পরিচয় প্রদানের বৈধতা রাখেন না। এমতাবস্থায়, উচ্চ আদালতে দায়েরকৃত রীট পিটিশন নিস্পত্তি না হওয়া পর্যন্ত দৈনিক কালের কথা প্রত্রিকার পরিচয়ে সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদকের শপথ গ্রহন অথবা উক্ত পদে দায়িত্ব গ্রহনে স্থগিতাদেশ প্রদানের জন্য বিনীত অনুরোধ জানান তিনি। জানতে চাইলে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর রহমান বাদল জানান,পরাজিত প্রার্থীর অভিযোগ পেয়েছি।যেহেতু উচ্চ আদালতের বিষয়। তাই নির্বাচন পরিচালনা কমিটির অপর সফস্যদের সঙ্গে আলোচনা করে ব্যাবস্থা গ্রহণ করা হবে।