২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:০৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দর খেয়াঘাটে ৩০টি অবৈধস্থাপনা উচ্ছেদ অভিযান চালিছে বিআইডব্লিউটিএ

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০


শীতলক্ষ্যা নদীর পূর্বেপাড়ে বন্দর ১নং খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কতর্ৃপক্ষ। ১০ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত বিআইডব্লিউটিএ নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব জামিলের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্মপরিচালক শেখ মাসুদ কামাল, উপপরিচালক মোবারক হোসেন, সহকারি পরিচালক মোঃ নূর হোসেনসহ অন্যান্য কর্মকতার্গন। উচ্ছেদ কালে একটি এক্সভেটর দিয়ে একটি সেমিপাকা মার্কেট, সেমিপাকা ঘর, টং দোকানসহ কমপক্ষে ৩০টি অবৈধ স্থাপন উচ্ছেদ করা হয়। ছাড়াও আগের দিন মাইকিং করায় বন্দর সেন্ট্রল খেয়াঘাট এলাকার অর্ধশতাধিক টিনসেড ঘর দখলদাররা নিজেরাই সরিয়ে নেয়। উচ্ছেদ অভিযানে বিপুল সংখ্যক পুলিশ, নৌপুলিশ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন

ছাড়াও দুপুরে বন্দর গঙ্গাকুল মৌজায় পীর জাকির শাহ নিমার্নাধীন যুবরাজ মার্কেটের শতাধিক দোকানঘর উচ্ছেদ করতে গেলে বিআইডব্লিউটিএ অভিযানে বাধা প্রদান করে দখলদাররা। ওই সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডসহ হট্টগোল সৃষ্টি হয়। পরে দখলদাররা হাইকোর্টের স্থগিতাদেশ দেখালে বিআইডব্লিউটিএ কতর্ৃপক্ষ পিছু হটে। অপরদিকে সোনাকান্দা মৌজায় উচ্ছেদকৃত জমির মালিকানা দাবীদার ইলিয়াছ মানিক জানান, তাদেরকে উচ্ছেদের কোন নোটিশ দেওয়া হয়নি। তারা আমিন জুট কোম্পানী আমমোক্তার নামা  সূত্রে মালিক হাবিবুর রহমানের কাছ থেকে জমি ক্রয় করেছেন।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, মঙ্গলবার বন্দর সেন্টাল ঘাট থেকে ডিইপিটিসি পর্যন্ত প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছাড়াও আগের দিন মাইকিং করায় বন্দরে সেন্টাল খেয়াঘাটে এলাকার অর্ধশতাধিক টিনসেড ঘর দখলদারা নিজেরাই সরিয়ে নিয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুয়ারী শীতলক্ষার উভয় তীরে উচ্ছেদ অভিযান চলছে। আমাদের অভিযান চলমান থাকবে