২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:০৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

 বন্দর কলাগাছিয়া ইউনিয়ন পরিষদে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ | আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

নারায়ণগঞ্জ বন্দর কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান এর সভাপতিত্বে উক্ত ভাতার বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সমাজসেবা অফিসার এস এম মোক্তার হোসেন৷

ভাতার বই বিতরণ অনুষ্ঠানে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ছোঁয়া আজ দেশের সর্বত্র জনগণ সুফল ভোগ করে আসছে। বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধীদের জন্য ভাতার ব্যবস্থা করে তিনি অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন তিনি যেন দীর্ঘজীবী হয়। এসময় দেলোয়ার প্রধান আরো বলেন, আমাদের এমপি একেএম সেলিম ওসমানের কথা না বললেই নয়,তিনি কোনো দুর্নীতি ও অনিয়ম কে প্রশয় দেয় না। সন্ত্রাসের বিরুদ্ধে তিনি সোচ্চার যার কারণে কলাগাছিয়া ইউনিয়ন বাসী আমরা অনেক শান্তিতে আছি৷

অনুষ্ঠানে সর্বমোট ১০৫ জন প্রতিবন্ধী, ৮৬ জনকে বয়স্ক ভাতা এবং ৩৯ জনকে বিধবা ভাতার বই প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড মেম্বার জামান হোসেন, ৩ নং ওয়ার্ড মেম্বার হাবিব,৬ নং ওয়ার্ড মেম্বার জিয়াউদ্দিন,৮ নং ওয়ার্ড মেম্বার মফিজুল ইসলাম, ৭,৮,৯ সংরক্ষিত ওয়ার্ড মহিলা মেম্বার উম্মে হাবিবা পান্না, ৪,৫,৬ সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার মাসুদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন৷