২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:২২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দর উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় এম এ রশিদ সভার সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়ন হয় না

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ বলেছেন, আইনশৃংখলার সভায় যা আলোচনা বা সিদ্ধান্ত হয় তার কোন বাস্তবায়ন হয় না। যার ফলেই দীর্ঘদিন যাবত মদনপুরের চাদাবাজী অব্যাহত আছে। এখন থেকে আইনশৃংখলা কমিটির সভার সিদ্ধান্ত গুলো মনিটরিং করা হবে। আজ সোমবার সকালে বন্দর উপজেলা মাসিক আইনশৃংখলা কমিটির সভায় তিনি এ কথা বলেন। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লা সানু, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী,বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ,মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারময়ান মাকসুদ আহমেদ,বন্দর থানার ওসি( তদন্ত) তারিকুল ইসলাম,পল্লী বিদ্যুত বন্দর জোনাল অফিসের ডিজিএম। উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরীন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছলিমা হোসেন শান্তা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কাজী নাসির,বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, হাজী ইব্রাহীম আলমচান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হালিম মাজহারসহ বিভিন্ন দপ্তর প্রধানগন। সভায় বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী বন্দর ১ নং খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদকে স্বাগত জানান এবং কোভিট ১৯ সংক্রামন ঠেকাতে খেয়া পারাপারকারী সকল যাত্রীদের মাক্স পড়া বাধ্যকরনের ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু ফরাজীকান্দা গলাকাটাপুল সংলগ্ন সড়কের পাশে নাসিকের ময়লার ভাগারের অপসারন দাবি করেন। বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ ক্রাইমজোন ক্ষ্যাত তালতলা এলাকায় সড়কের দুপাশের ঝোপঝার পরিস্কার করায় ধামগর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদকে ধন্যবাদ জানান এবং সড়কটিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জন্য দাবি জানান।মুসাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ আহমেদ মদনপুরের পরিবহন সেক্টেরে চাদাবাজীর কথা তুলে ধরেন এবং চাদাবাজী বন্দ না হলে সংঘর্ষ ও প্রানহানীর আশংকা করেন, ওসি( তদন্ত) তারিকুল ইসলাম সার্বিক আইন শৃংখলা পরিস্তিতি তুলে ধরেন এবং মাদক নির্মুলে সকলের সহযোগীতা কামনা করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘোসনা দেন বন্দরে যারা মাক্স ছাড়া বাসা বের হবেন তারা যেনো জরিমানার ৫ শত টাকা সাথে নিয়ে বের হন। তা না হলে জেলে যেতে হবে। সভায় করোনার প্রকোপ ঠেকাতে সকলকে কাজ করার অনুরোধ জানিয়ে সভার সমাপ্তি ঘোসনা করেন।