২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৩৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে ৫ বছরের শিশু ধর্ষণের দায়ে পঞ্চম শ্রেণির ছাত্র গ্রেপ্তার

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ | আপডেট: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বন্দরে ৫ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে ১২বছর বয়সের পঞ্চম শ্রেণিতে পড়–য়া এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে মাধবপাশা এলাকা নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কিশোরের নাম মো. ইমন। জ্বালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শুক্রবার বেলা ১১ টার দিকে নিজ ঘরে এ ধর্ষণের ঘটনা ঘটায়। ওই ধর্ষণের শিকার শিশু নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে গাইনী বিভাগের ৩৩০ নং ওয়ার্ডে চিকিৎসাধিন।
মামলার সূত্রে জানাগেছে, উপজেলার কলাগাছিয়া ইউপির মাধবপাশা গ্রামের মো. রিপন মিয়ার ছেলে ইমন (১২) শুক্রবার সকালে একই বাড়ির মৃত রহমতউল্লাহ’র ১০ বছর বয়সের ছেলে অমিত হাসানের মাধ্যমে পাশ্ববর্তী বাড়ির শিশু কন্যাকে জ্বালমুড়ি খাওয়ানোর কথা ডেকে আনে। পরে জ্বালমুড়ি খাইয়ে ইমন ওই শিশু কন্যাকে ধর্ষণ করে । এসময় শিশু কন্যার চিৎকারে তার মা ছুটে এসে দেখে মেয়েকে রক্তাক্তবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠিয়ে দেয়। বর্তমানে ওই শিশু কন্যা গাইনী ভিাগের ৩৩০ নং ওয়ার্ডে ভর্তি। পুলিশ ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় ১২ বছরের বয়সের পঞ্চম শ্রেণির ছাত্র গ্রেপ্তার হওয়ায় বিষয়টি এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, শনিবার রাতে শিশু কন্যার পিতা বাদি হয়ে থানায় মামলা করেছেন। অবিশ্বাস্য ধর্ষণের ঘটনার প্রত্যক্ষদর্শী অপর শিশু অমিত হাসানকে স্বাক্ষী হিসাবে মামলায় উল্লেখ করা হয়। ধর্ষককে গ্রেপ্তার করে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।