২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৩৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে স্বামীর দেয়া আগুনে দগ্ধ সেই গৃহবধূ অবশেষে মারা গেলেন

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

অবশেষে মারা গেলেন নারায়ণগঞ্জের বন্দরের এক সন্তানের জননী অগ্নিদগ্ধ নিপা আক্তার (২০)। শেখ হাসিরা বার্ণ ইউনিটে ৫দিন মৃত্যুর সঙ্গে লড়ে শনিবার সকাল সাড়ে ৯ টায় মারা যান তিনি। বন্দর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম নিপার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ চর-ঘারমোড়া এলাকায় পরকিয়ায় বাধা দেয়ায় গায়ে কেরোসিন তেল ঢেলে অগ্নিসংযোগ করে নিপার স্বামী সজল ও তার পরিবারের সদস্যরা। এতে নিপার শরীরের ৯০ ভাগ দগ্ধ হয়। প্রতিবেশীরা মুমূর্ষু নিপাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা উৃন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে পাঠায়। সেখানে চিকিসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান নিপা।
এ ব্যাপারে বুধবার নিপার বড় ভাই মোহাম্মদ হোসেন বন্দর থানায় মামলা করেন। মামলায় নিপার স্বামী সজল, শ^শুর নাসের, শাশুড়ী আক্তারী বেগম, দেবর মুন্না ও অনিককে আসামী করা হয়েছে।

মোহাম্মদ হোসেন জানান, ৩ বছর আগে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ –চরঘারমোড়া এলাকার নাসের মিয়ার ছেলে সজলের সাথে নিপা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী সজল ও শ^শুর নাসের ও শাশুড়ী আক্তারী বেগম, ছেলে মুন্না ও অনিক যৌতুকের জন্য বোনকে নানা ভাবে নির্যাতন করছে। যৌতুকের টাকা দিতে না পারায় সজল অন্য একটি মেয়ের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়ে। সজলের পরকিয়ার বিষয়টি নিপা আক্তার জেনে যাওয়ায় তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। মঙ্গলবার স্বামী সজল, শ^শুর নাসের, শাশুড়ী আক্তারী বেগম, ছেলে, মুন্না ও অনিক নিপাকে বেদম পিটিয়ে আহত করে। এরপর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। শনিবার বার্ণ ইউনিটে মারা যায় বোন। বার্ণ ইউনিটে বোনের লাশ নিতে এসে ভারাক্রান্ত মনে বোনের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন মোহাম্মদ হোসেন।

এ ব্যাপারে বন্দর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার যৌতুকের জন্য গৃহবধূ নিপাকে মারধরের পর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে শ^শুর বাড়ির লোকেরা। তাকে শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার সকালে সাড়ে ৯ টায় মারা যায়। এ ব্যাপারে মামলা হয়েছে। আসামী গ্রেফতারে জোরালো অভিযান চলছে। মামলার বাদীকে সঙ্গে নিয়ে সমস্ত কার্যক্রম চালানো হচ্ছে। সব জায়গায় সোর্স লাগানো আছে। অচিরেই আসামীদের গ্রেফতারে সক্ষম হব।