২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:১১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে কাউন্সিলর হান্নান সরকারকে প্রতিক্রিয়া….

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২০ | আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টারঃ বন্দর ২১নং ওয়ার্ড এলাকায় নাসিকের রাস্তা নির্মাণ কাজে বাধা দেওয়া ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে বন্দর এনায়েতনগর এলাকার মৃত ইউনুস আলী দেওয়ানের পুত্র কামরুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের ও নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার। বুধবার ৪ ই নভেম্বর সকাল ১১ ঘটিকায় কাউন্সিলর হান্নান সরকার শাহীমসজিদ এলাকায় তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এছাড়া গত সোমবার (২ নভেম্বর) রাতে বন্দর থানায় কামরুলের বিরুদ্ধে অভিযোগ করেন বলে জানান। কাউন্সিলর হান্নান সংবাদ সম্মেলনে জানান,অভিযুক্ত কামরুল বন্দরের এনায়েতনগর এলাকার মৃত ইউনুস আলী দেওয়ানের ছেলে। কামরুল পূর্ব শত্রুতা বশতঃ গত ১ নভেম্বর ফেসবুকে তার বিরুদ্ধে মানহানিকর,ভূমিদস্যু, অর্থ আত্মসাৎকারী বলে প্রচার করে। এছাড়া তিনজনের উপস্থিতিতে তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। একা পেলে তাকে জীবনের মত শেষ করে দেয়া হবে এই বলে হুমকি দেয়। এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে মামলা দিয়ে হয়রানি করা হবে বলেও তাকে হুমকি দেয়া হয়। হান্নান সরকার আরো বলেন, সিটি কর্পোরেশনের রাস্তা নির্মাণ করতে জায়গা না ছেড়ে উল্টো আমাকে প্রাণনাশের হুমকি দেয় কামরুল। এছাড়াও আমার নামে ফেসবুকে কামরুল যে অপপ্রচার চালিয়েছে আমি সেটি আইনগতভাবে মোকাবেলা করবো। চাইলেই কারোর নামে মিথ্যা প্রচারণা চালাবে,তাকে তো ছেড়ে দেওয়া যায় না। আমি প্রয়োজনে আইসিটি আইনে মামলা করবো। আপনারা সাংবাদিকরা ও থানা প্রশাসন কাছে আবেদন জানাই আপনারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এই দুর্ধর্ষ সন্ত্রাসী কামরুলের ব্যাপারে পদক্ষেপ নিবেন।