২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৪৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে মিশুক চালক কায়েস হত্যা মূল পরিকল্পনাকারী আল আমিন র‍্যাব-১১ কর্তৃক গ্রেফতার

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ | আপডেট: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

বন্দরে মিশুক চালক কায়েস হত্যা
 মূল পরিকল্পনাকারী আল আমিন র্যাব-১১ কর্তৃক গ্রেফতার
নারায়ণগঞ্জের বন্দরে চাঞ্চল্যকর মিশুক চালক কায়েস হত্যা’র মূল পরিকল্পনাকারী আল আমিন হোসেন @ লিমন @ রিমন (২০)’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার (৩ অক্টোবর) ভোর রাতে ফতুল্লা’র তল্লা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। পরে বন্দর থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
একই দিন দুপুর পৌনে ২ টায় র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া যে কোন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনের জন্য র্যাব ছায়া তদন্ত করে আসছে।
গত ১ অক্টোবর বন্দরের নরপদি গ্রাম হতে নিখোঁজ মিশুক চালক মোঃ কায়েস এর হাত-পা, মুখ বাধা অবস্থায় অর্ধগলিত মৃতদেহ বন্দর থানা পুলিশ উদ্ধার করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৩, তারিখ-০১/১০/২০২২ ইং। ঘটনাটি স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ সহ চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামীদের গ্রেফতারের জন্য র্যাব-১১, সিপিসি-১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ৩ অক্টোবর ভোর রাতে র্যাব-১১, সিপিসি-১ এর অভিযানে চাঞ্চল্যকর মিশুক চালক মোঃ কায়েস হত্যা মামলার মূল পরিকল্পনাকারী মোঃ আল আমিন হোসেন @ লিমন @ রিমন (২০), পিতা- নাছির উদ্দিন বিটল, সাং- তিনগাঁও (ভদ্রাসন), থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন তল্লা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিমের সাথে আসামীর পূর্ব বিরোধ ছিল। এই পূর্ব বিরোধের জের ধরে আসামী লিমন ভিকটিমকে ডেকে নিয়ে তার অন্যান্য সহযোগিদের সহায়তায় ধারালো দা দিয়ে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের মিশুক গাড়ীটি অন্যত্র স্থানান্তর করতে গেলে স্থানীয় লোকজনের জিজ্ঞাসার মুখে আসামীরা মিশুকটি রেখে পালিয়ে যায়। মূলত আসামী লিমন উক্ত হত্যার পরিকল্পনা করে এবং অন্যান্য সহযোগিদের সহায়তায় তা বাস্তবায়ন করে। উক্ত হত্যা মামলার সাথে জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।#