২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১:৪৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে বেগম রোকেয়া দিবস পালিত 

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

বন্দরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস-২০২০ পালণ উপলক্ষে আলোচনা সভা, বন্দরের জয়িতাদের সম্মাননা প্রদান, চেক প্রদান ও বৃক্ষচারা বিতরন করা হয়েছে।বন্দর উপজেলা প্রশাসনের সহযোগিতা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ কার্যক্রম সম্পন্ন হয়।  এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার।  তিনি বলেন,

নারীরা চাইলেই এই সমাজকে বদলে দিতে পারে। ভয় পেলে চলবে না। সাহস আর ঐক্যবদ্ধ প্রয়াসেই সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা হবে। কমে যাবে নির্যাতন কিংবা অন্যায়। তিনি পুরুষদের উদ্দেশ্য করে আরো বলেন,পুরুষদের হতে হবে বেগম রোকেয়া’র স্বামী সৈয়দ শাখাওয়াত হোসেনের মত। মুলত শাখাওয়াত হোসেনের অনুপ্রেরণা আর মানসিক সাপোর্টেই বেগম রোকেয়া মহিয়সী নারী হয়ে উঠেছিলেন।  তিনি শিখিয়েছেন অন্ধকারাচ্ছন্ন সমাজ, কুসংস্কারাচ্ছন্ন জীবন, শিক্ষাহীন নারী সমাজের মুক্তির কথা। নারীদের অশিক্ষার অন্ধকার থেকে কী করে তাদের টেনে তোলা যায়, সে ভাবনা থাকতো তার মাথায়। আর তাই তো তিনি স্বপ্ন দেখলেন একটি স্কুলের। যেখানে সমাজের পিছিয়ে পড়া নারীরা লেখাপড়া শিখবে। আর তার এ স্বপ্নকে আরও বড় করে তোলেন তার স্বামী সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে বন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃরেহেনা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা সুলতানা।

অনুষ্ঠান সসঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের আবৃতি শিক্ষক রোকসানা সামিয়া।  এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক গৌতম চন্দ্র দত্ত, স্টোর কিপার আসাদুজ্জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।