২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৩৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে বিয়ের প্রলোভনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসী স্ত্রীকে ধর্ষনের ঘটনায় লম্পট মাছুম (৩৫) কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। সোমবার (৮ আগষ্ট) দিবাগত রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকা থেকে ওই ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এর আগে গত ২৫ জুন রাত ১১টায় কলাগাছিয়া ইউনিয়নের জিওধরাস্থ ভিকটিমের বসত ঘরে ওই ধর্ষনের ঘটনাটি ঘটে।

 

এ ব্যাপারে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে গত সোমবার রাতে গ্রেপ্তারকৃত ধর্ষক দেবর মাছুমকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ১৪(৮)২২।

গ্রেপ্তারকৃত লম্পট ধর্ষক দেবর মাছুম একই এলাকার মৃত নাছির মিয়ার ছেলে। পুলিশ গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার দুপুরে ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করেছে।

মামলা তথ্য সূত্রে জানা গেছে, ভ’ক্তভোগী গৃহবধূর স্বামী প্রবাসে থাকার কারনে একই এলাকার মৃত নাছির মিয়ার ছেলে মাছুম ওই গৃহবধূকে প্রেম নিবেদনসহ কুপ্রস্তাব দিত।

 

এক পর্যায়ে লম্পট মাছুম প্রবাসীর স্ত্রীর সাথে জোর পূর্বক ভাবে শারীরিক মেলামেশা করে। পরবর্তী সময়ে লম্পট মাছুম ভুক্তভোগী গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ৪ বার ধর্ষন করে।

এর ধারাবাহিকতায় গত ২৫ জুন রাতে লম্পট দেবর মাছুম প্রবাসী স্ত্রী বসত ঘরে প্রবেশ করে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভাবে ধর্ষন করে।

এ ঘটনায় ভ’ক্তভোগী গৃহবধূ গত সোমবার রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ মামলায় দায়েরের ওই রাতেই জিওধরা এলাকায় অভিযান চালিয়ে লম্পট দেবর মাছুমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

পরে পুলিশ গ্রেপ্তারকৃত ধর্ষককে মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতে প্রেরণ করেছে।