২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৫৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে বিআইডব্লিউটি’এ দাবিকৃত জমি নিজ আয়ত্বে রাখতে প্রতিবাদ সমাবেশ করলেন জাকির শাহ

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ | আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

সাইফুল আলম, প্রতিনিধি…

নারায়নগঞ্জ বন্দরে সেন্ট্রাল ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পাড় ঘেষে বিআইডব্লিউটিএর দাবীকৃত জমিতে মার্কেট নির্মানের পর বিআইডব্লিউটিএ উচ্ছেদ করতে আসলে তা নিয়ে ধস্তাধস্তি হয় জাকির শাহ এর অনুসারীদের সাথে। এর পরপরই উক্ত ভূমি প্রসঙ্গে আজ রোববার সকালে বন্দর সেন্ট্রাল ঘাট সংলগ্ন প্রতিবাদ সমাবেশ করেন কুতুববাগ দরবার শরিফের কর্ণধার তথা পীর আলহাজ্ব সৈয়দ হযরত শাহসূফি জাকির শাহ। তিনি বলেন, আমার বাড়ি বন্দরে, আমি এই এলাকারই সন্তান।আজকে আমি এসেছি সত্য কথা বলার জন্য। অসহায় মানুষদের পক্ষে দাড়াতে। আজকে এইযে জমির রক্ষার জন্য আমরা একত্রিত হয়েছি। এখানে অনেকে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। হঠাৎ করেই বি আই ডব্লিউ টি এ’র কর্মকর্তা মাসুদ কামাল বিনা নোটিশেই জনগণের বাড়িঘর ভাঙচুর করতে চায়। সরকার থেকে ক্রয় করা সম্পত্তির মালিকের উপর সাধারণ একজন অফিসার অত্যাচার করে এটা সহ্য করা যায় না। এইরকম বেহায়া-বেশরম অফিসার গোপনে গোপনে সরকারের বিরোধিতা করে। দুর্নীতি করে সরকারের উন্নয়নের ধারাকে ভেস্তে দিতে চায়। বন্দর খেয়া ঘাটস্থ র্যালী,লেজারার্স, সিরাজি কোম্পানি, আমিন- আহমদ ও রুপালী জুটস আবাসিক এলাকার এসকল সম্পত্তি মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রনালয় থেকে দরপত্রের মাধ্যমে সাব কবলা দলিল মূলে ক্রয়কৃত। এগুলো প্রয়োজন পড়লে নৌ মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রনালয় একসাথে বসে কথা বলতে পারে। জনগনের উপর জুলুম করা হয় কেন। এসব জায়গার প্রত্যেকের কাছেই দলিলের গাট্টি আছে। সভা শেষে তিনি সেখানে তার দখলে থাকা একটি মার্কেটের উদ্বোধন করে বিশেষ মোনাজাত পরিচালনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন। এরুপ প্রতিবাদ সমাবেশ ঘিরে বন্দরে চলছে সর্বমহলে নানা আলোচনা সমালোচনার ঝড়। এছাড়াও বন্দর রেললাইন এর পাশে অবস্থিত কুতুববাগ দরবার শরীফের বিরুদ্ধে রেলওয়ের পুকুর ভরাটের তথ্য পাওয়া গেছে।