২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:০৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে ফ্লাওয়ার মিলের ট্যাংক পরিস্কার করার সময় বাঁশের মাচা ভেঙ্গে দুই শ্রমিক নিহত

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ | আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

বন্দরে আকিজ ফ্লাওয়ার মিলের ট্যাংক পরিস্কার সময় বাঁশের মাচা ভেঙ্গে নিচে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা একটার দিকে বন্দরের নবীগঞ্জ আকিজ ফ্লাওয়ার মিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বন্দরের একরামপুর এলাকার পান্না সিরাজের ভাড়াটিয়া কুদ্দুস গাজীর ছেলে রাজু(২৫) ও ফতুল্লার কাইমপুর এলাকার জসিমউদ্দিনের ভাড়াটিয়া অনীল চন্দ্র দাসের ছেলে অন্তর(১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে আকিজ ফ্লাওয়ার মিলের আটা ময়দা রাখার খালি ট্যাংক পরিষ্কার করার জন্য ভিতরে প্রবেশ করেন দুই শ্রমিক। বাঁশের মাচায় উঠে কাজ করার সময় হঠাৎ মাচাটি ভেঙ্গে যায়। এতে দুই শ্রমিক নিচে পড়ে গিয়ে আটকা পড়েন। বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আকিজ সিমেন্ট কারখানার কর্মীরা দেড় ঘন্টার চেষ্টায় বিকেল ৩টায় প্লেট কেটে দুজনকে মুমূর্ষু অঅবস্থায় উদ্ধার করেন।এরপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান। তবে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান ।
নিহত রাজুর স্ত্রী ইতি আক্তার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে স্¦ামীর লাশ নিয়ে গেছেন। অন্তরের লাশ নিতে এখনো কেউ আসেনি বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।
নিহত রাজুর স্ত্রী ইতি আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, তার স্বামী সকাল ১০ টায় কাজে যান। মারা যান দুপুর একটায় । অথচ তাদের খবর দেয়া হয়েছে বিকেল ৩টার দিকে।
বিষয়টি জানতে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তাদেরকে কারখানার ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি।পরে কারখানার পালিত কিছু দালাল এসে সাংবাদিকদের টাকা দিয়ে ম্যানেজ করা চেষ্টা করতে দেখা গেছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভুইয়া জানান, বন্দরের নবীগঞ্জের আকিজ ফ্লাওয়ার মিলের ময়দা রাখার বিরাটকায় ট্যাংক পরিষ্কারের জন্য দুই শ্রমিক ভিতরে প্রবেশ করেন। সম্ভবত অক্সিজেন স্বল্পতার কারণে অসুস্থ হয়ে পড়েন তারা। হাসপাতালে নেয়ার পথে এক শ্রমিক মারা যান।