২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৩:৩৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ | আপডেট: বুধবার, ২০ জানুয়ারি, ২০২১

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ১৯ জানুয়ারী মঙ্গলবার ভোরে নিহত শিক্ষার্থীর বড় ভাই জামাল বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ওই মামলা দায়ের করেন। এদিকে সকালে ময়নাতদন্তে শেষে শিক্ষার্থীর পরিবারের সদস্যদের মধ্যে হস্তান্তর করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে তদন্ত শুরু হবে।’ উল্লেখ্য সোমবার দুপুরে বন্দর উপজেলার নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় সুজন মাহমুদ (২৫) এর লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, ‘১৪ জানুয়ারি রাতে বন্দরের ফরাজিকান্দা এলাকায় এক বন্ধুর ভাইয়ের বিয়ের অনুষ্ঠান যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিল সে। এ ঘটনায় রোববার বন্দর থানায় জিডি করে বড় ভাই জামাল। নিহত সুজন মাহমুদ বন্দর উপজেলার আবুল হোসেনের ছেলে। সে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অনার্স চতুর্থ বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র। বড় ভাই জামাল বলেন,‘আমি নিজে শ্রমিক হলেও ছোট ভাই সুজনকে পড়ালেখা করাতাম। সেও পড়ালেখায় ভালো ছিল। যার জন্য তোলারাম কলেজের কাছে একটি মেসে থেকে পড়ালেখা করতো। আর প্রতি বৃহস্পতিবার রাতে বন্দর দক্ষিণ কলাগাছিয়া এলাকায় আমার বাসায় যেতো। শুক্রবার থেকে শনিবার সকালে চলে আসতো। কিন্তু ১৪ জানুয়ারি রাতে সুজনের মোবাইলে ফোন দেই। কিন্তু তখন মোবাইল বন্ধ পাচ্ছিলাম। পরে ওর আরেকটি মোবাইলে ফোন দিলে মেসের বন্ধুরা জানায় সে কোন এক বন্ধুর বিয়েতে গেয়েছে। তাই সেই রাতে আর কোন যোগাযোগ করিনি। পরে শুক্রবারও বাসায় না আসায় শনিবার সকালে আবারও ফোন দিলে নাম্বার বন্ধ পাই। তারপর থেকেই খোঁজ করে কোথাও না পেয়ে রোববার থানায় জিডি করি। আর সোমবার সকালে ভাইয়ের লাশ পেলাম।’ তিনি বলেন, ‘ভাইয়ের সঙ্গে কারো বিরোধ ছিল কিনা সেটা জানা নেই। এমনকি কখনো কিছু বলেনি। সে খুব ভালো ছেলে। কোথায় থেকে কি হলো বুঝতে পারছি না। আমার ভাইকে কেন মারলো কি অপরাধে মারলো জানি না।’ চাচাতো ভাই রেজাউল করিম বলেন, ‘শরীরের আঘাতের চিহ্ন আছে। অবশ্যই তাকে হত্যা করে লাশ গুম করতে নদীতে ফেলে দিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’