২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৪৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ | আপডেট: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক:- বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। রোববার (২৬ মার্চ) সকালে উপজেলার ধামগড় ইউনিয়নের মনারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন, মনারবাড়ি এলাকার হাফেজ মিয়ার ছেলে শিহাব (১৮) ও সাগর (৩২), মৃত কফিলউদ্দিন মিয়ার ছেলে হাফেজ মিয়া (৫৫)। আহতরা হলেন, মনারবাড়ি এলাকার ওলি উল্লাহ্’র ছেলে রাসেল (২২), মৃত আক্কাস আলীর ছেলে ওলি উল্লাহ্ (৪৮), ওলি উল্লাহ্’র স্ত্রী পারভীন (৪৫)। অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা মনারবাড়ী এলাকার চিহ্নিত দুষ্কৃতিকারী। গত রোববার মনারবাড়ি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে রাসেল, ওলি উল্লাহ্ ও পারভীন কে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় আহত ওলি উল্লাহ্ বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।