২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৪:০৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে ড্রেজার বাহিনীর কান্ড….! অবৈধভাবে ড্রেজারের পাইপ স্থাপনে জনদুর্ভোগ

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২৬ জুন, ২০২১ | আপডেট: শনিবার, ২৬ জুন, ২০২১

বন্দরে ড্রেজার বাহিনীর কান্ড….!

 অবৈধভাবে ড্রেজারের পাইপ স্থাপনে জনদুর্ভোগ

 

 

বন্দরে ড্রেজার বাহিনীর কারিশমায় সরকারি ভূমি অফিসের জায়গা ঘেঁষে ও বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড (ছায়াবীথি) প্রকল্পের বাউন্ডারি ভেদ করে অবৈধভাবে ড্রেজার পাইপ স্থাপন করেছে একাধিক মামলার আসামি যুবদল নেতা খোকন সহ তার সহযোগী শিপলু গংরা৷

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, এর আগেও একবার বন্দর মদনগঞ্জ ভূমি অফিসের জায়গার মধ্যে দিয়ে এই ড্রেজার সন্ত্রাসীরা পাইপ স্থাপন করে পরবর্তীতে প্রশাসনের চাপে পাইপ খুলে নিতে বাধ্য হয় ৷ কিন্তু এইবারও ড্রেজার সন্ত্রাসীরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে বিআইডব্লিউটিএ’ ও ড্রেজারের স্থাপন সংক্রান্ত কোন প্রকার অনুমোদন না নিয়ে জোরপূর্বক ভাবে ফসলি জমি ভরাট এর লক্ষে সরকারি স্থাপনা ও রাস্তার মধ্য দিয়ে ড্রেজার এর পাইপ স্থাপন করে জনদুর্ভোগ সৃষ্টি করছে ড্রেজার সন্ত্রাসী খোকন গংরা। সোনাকান্দা হাট সংলগ্ন রাস্তা থেকে মদনগঞ্জ দিয়ে চলাচলরত মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে এই ড্রেজার পাইপ এর জন্য। অটোচালক রাসেল জানান, এই ড্রেজার পাইপের কারনে গাড়ি অনেক সময় পল্টি খায় এবং এই অবৈধ পাইপের কারণে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

 

এই বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার এর সাথে আলাপকালে তিনি জানান, বিষয়টি আমি আপনাদের মাধ্যমে জানলাম,তদন্তপূর্বক এই বিষয়ে আমি ব্যবস্থা গ্রহণ করবো৷

 

এই বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মুরাদের মুঠোফোনে একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি।

 

মদনগঞ্জ ভূমি অফিসের কর্মকর্তা দুলাল বাবু জানান, একাধিক বার ড্রেজারের পাইপ স্থাপনকারী ব্যক্তিদের নিষেধ করলেও তারা কোনো কর্ণপাত করেনি। আমি এই বিষয়টি ব্যবস্থা নেওয়ার জন্য মৌখিকভাবে উপজেলা ভূমি কর্মকর্তাকে জানিয়েছি৷