২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:১৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে ছাত্রলীগ নেতার অবৈধ ইটাভাটার বিরুদ্ধে সংবাদ সম্মেলন, ভূক্তভোগী কৃষকের বাড়িতে পুলিশের হানা

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

নারায়নগঞ্জ বন্দরের ফুলহর এলাকায় স্কুল-মাদরাসার সামনে কৃষকের জমি দখল করে স্থানীয় এক ছাত্রলীগ নেতা গড়ে তুলেছে অবৈধ ইটভাটা। অবৈধ ইটভাটার বায়ু দুষণে পবিবেশ রক্ষার্থে মঙ্গলবার সকালে ফুলহর হাজী রিয়জউদ্দিন জান্নাত কওমি মাদরাসার সামনে এক সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী মৃত শফুরউদ্দিন মেম্বারের পরিবার ও এলাকাবাসী। সংবাদ সম্মেলনের পর  সাংবাদিকদের উপস্থিতিতে ভূক্তভোগী পরিবারের ভাড়াটিয়া  বাড়িতে হানা ও ব্যাপক তল্লাসি চালায় ধামগড় ফাঁড়ির পুলিশ।    এসময় ইন্সপেক্টর আজিজুল হক মৃত শফরউদ্দিন মেম্বারের ছেলে আমির হোসেনের বিরুদ্ধে পুরনো দুইটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে  বললেও পরে তিনি  কোনো কোনো গ্রেপ্তারি পরোয়ানা প্রমান পত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। এ,এইচ,বি  ব্রিক ফিল্ড নামের অবৈধ ইটভাটার মালিক স্থানীয় ছাত্রলীগ নেতা অহিদুজ্জামান অহিদের পক্ষ নিয়ে পুলিশ হয়রানি  করে আসছে বলে এলাকাবাসী ও ভূক্তভোগী আমির হোসেনের পরিবারের অভিযোগ।

 

সংবাদ সম্মেলনে মৃত শফরউদ্দিন মেম্বারের দুই ছেলে নজরুল ইসলাম ও নরুল ইসলাম জানান, নাসিক ২৭ নং ওয়ার্ডের মদনপুর ফুলহর গ্রামের মৃত হানিফ দারোয়ানের ছেলে স্থানীয় ছাত্রলীগ নেতা অহিদুজ্জামান অহিদ ফুলহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজী রিয়াজউদ্দিন জান্নাত কওমি মাদরাসার সামনে ঢাকা- মদনপুর মদনগঞ্জ সড়কের পাশের্^  আমাদের পৈত্তিক সম্পত্তি সাড়ে ৭৪ শতাংশ কৃষি জমিসহ অন্যান্য কৃষকের ফসলি জমি দখল করে গড়ে তুলে অবৈধ ইটভাটা । ওই ইটভাটার  বায়ু দুষণে পবিবেশ ঝুকিতে পড়ে এলাকাবাসী ও  স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা। গত দুই বছর ধরে অহিদ জোর পূর্বক সাড়ে ৭৪ শতাংশ জমি দখল করে ইটভাটায় নিয়ে গেছে। ইটভাটা থেকে  জমি  উদ্ধারের জন্য উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে সকলের সহযোগীতা কামনা করেন ভূক্তভোগী কৃষক পরিবার ও এলাকাবাসী।

 

সংবাদ সম্মেলনের শেষে   সাংবাদিকদের উপস্থিতিতে ধামগড় পুলিশ ফাঁড়ির  ইনচার্জ  ইন্সপেক্টর আজিজুল হক  ভূক্তভোগী পরিবারের ভাড়াটিয়া বাড়িতে হানা দিয়ে পাঁচ তলা বিল্ডিং তছনছ করে।    এসময় উপস্থিত সাংবাদিকরা ভুক্তভোগীদের বাড়িতে তল্লাসি করার  বিষয়ে জানতে চাইলে  ইন্সপেক্টর আজিজুল হক জানান, পুরনো দুইটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে মৃত শফরউদ্দিন মেম্বারের ছেলে আমির হোসেনের বিরুদ্ধে। তাই আমির হোসেনকে খোঁজা হচ্ছে। কিন্তু   ইন্সপেক্টর আজিজুল হক  গ্রেপ্তারি পরোয়ানা কোনো প্রমান পত্র দেখাতে পারেনি।

 

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুদ্দীন ভূঁইয়া জানান, অবৈধ ইটভাটার বায়ু দুষণ ও দখলি জমি উদ্ধারে সংবাদ সম্মেলনের বিষয়টি আমার জানা নেই। তবে ফুলহর গ্রামের মৃতশফরউদ্দিন মেম্বারের ছেলে আমির হোসেনের বিরুদ্ধে দুইটি পুরনো মামলার ওয়ারেন্ট রয়েছে। আমির হোসেন বাড়িতে অবস্থান করছিল। এ খবর পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালানো হয়।