২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৪:০৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে চাঁদাবাজির দায়ে ৮কিশোর গ্যাং সদস্য গ্রেফতার । হোতারা আড়ালে…

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২৬ জুন, ২০২১ | আপডেট: শনিবার, ২৬ জুন, ২০২১

বন্দরে চাঁদাবাজির দায়ে ৮কিশোর গ্যাং সদস্য গ্রেফতার হোতারা আড়ালে…

 

নারায়ণগঞ্জের বন্দরে এলাকায় অবস্থিত সুরুজ মিয়া স্পিনিং মিলে ৩ লাখ টাকা চাঁদার দাবীতে শ্রমিকদের মারধর ও মিলে ভাঙচুর চালাবার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৬ জুন) সকালে স্পিনিং মিলের এডমিন আখলাকুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর আগে, গত ২৫ জুন দুপুর ৩টায় উপজেলার কেওটালা এলাকায় মিলের ভেতরে এই ঘটনা ঘটে।

মামলায় অভিযুক্তরা হচ্ছেন, কথিত কিশোর গ্যাং সদস্য সাগর (১৯), ফয়সাল (২২), রবিন (২০), রবিউল (১৮), ইয়াসিন (১৮), জিতু মিয়া (১৯), সাবেন মিয়া (২৭), হাসেম মিয়া (৫৫)।

এঘটনায় ধামগড় ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত ৮জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই কিশোর গ্যাংদের হোতারা বরাবরই ধরাছোয়ার বাহিরে রয়ে যাচ্ছে। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী করেছে বন্দরের সচেতন জনগন।

মামলার বাদী আখলাকুর রহমান বলেন, গত ২৫ তারিখ দুপুরে শ্রমিকরা লাঞ্চের ছুটিতে বের হবার সময় বিবাদীরা তর্কাতর্কির জের ধরে মারধর করে। পরে মিলের সিকিউরিটি ও কর্মকর্তারা এসে তাদের সরিয়ে দেয়। এরপর বেলা ৩টার দিয়ে বিবাদীরা এসে ৩ লাখ টাকা চাঁদা দাবী করে সিকিউরিটিদের উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে মিলের ভেতর প্রবেশ করে ২ লাখ টাকার সুতার বান্ডিল নষ্ট করে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, কারখানায় হামলার ঘটনায় বন্দর থানায় গতকাল সন্ধ্যায় অভিযোগ দায়ের করা হয়। আজ সকালে অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়।