২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:০৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে কৃষি জমিতে ইটভাটা স্থাপন বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর স্মারকলিপি

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

বন্দরে কৃষি জমিতে ইটভাটা স্থাপন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার স্মারকলিপিটি পেশ করেন এলাকাবাসী। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ি, নয়ামাটি , ধামগড়, মদনপুন, মালামত ও চৈড়ারবাড়ি গ্রামের পাঁচশতাধিক লোক এতে স্বাক্ষর করেন।
এলাকাবাসী জানান, ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ি এলাকায় বুনিয়াদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে সাউদ বাড়ি সংলগ্ন কৃষি জমিতে ইটভাটা নির্মাণের পায়তাঁরা করছে একটি প্রভাবশালী চক্র। প্রায় ২০/২৫ বিঘা ফসলি জমি নষ্ট করে ইতিমধ্যে ইটভাটা নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এলাকাবাসী শ্রমিকদের কাছে জানতে পেরেছেন, ধামগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আইয়ূব আলীসহ কয়েকজন ইটভাটাটি নির্মাণ করছেন। ইটভাটা চালু হলে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপর বিপর্যয় নেমে আসবে। সেই সাথে শ^াসকষ্টসহ নানা রোগ বালাইয়ে আক্রান্ত হবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার মানুষ।