২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:১২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে অভিভাবক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিদের এক হয়ে কাজ  করতে হবে এসপি জায়েদুল আলম

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম  পিপিএম (বার) বলেছেন, বন্দরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতে হলে অভিভাবকদের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিদের এক হয়ে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা মিটিং এ অপরাধ কর্মকান্ডের দমনের বিষয়ে আলোচনা করতে হবে, নয়তো বা কিশোর গ্যাংসহ কোন অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। মঙ্গলবার ২৪ নভেম্বর বিকেলে বন্দর থানা  প্রঙ্গণে ওপেন হাউজ দে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জায়েদুল আলম বলেন, বন্দরে তালতলা এলাকায় প্রতিনিয়তই ছিনতাই, ডাকাতি হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে আর কোন ছিনতাই, ডাকাতি না হয় এ রির্পোট বন্দর থানারও অফিসার ইনচার্জ ফখরুউদ্দিন সাহেবকে জমা দেয়ার নির্দেশ দেন। পাশাপাশি অপরাধ কর্মকান্ডের নিয়ে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বন্দর থানার অফিসার ইনচার্জ ফখরুউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও ইন্সপেক্টর (তদন্ত) তারিকুল ইসলামের সঞ্চালনায় ওপেন হাউজ দে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার(খ) সার্কেল খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। এছাড়াও ওপেন হাউজ দে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, মহানগর যুবমহিলালীগের আহবায়ক নূরনাহার সন্ধ্যা,যুবলীগ নেতা সাহাদাতহোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।