২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ২:২৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে অবৈধ নির্মাণাধীন ৭ তলা ভবন থেকে পড়ে শ্রমিক আহত

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১ | আপডেট: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

বন্দরে অবৈধ নির্মাণাধীন ৭ তলা ভবন থেকে পড়ে শ্রমিক আহত

নারায়ণগঞ্জ বন্দর আমিন আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সুমন (২৮) নামে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছে। বুধবার (১ ডিসেম্বর)  সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন ভবনের ৭ তলায় থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা আশংকা জনক হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়ে দেন। আহত সুমনের বাড়ি কুমিল্লা বলে জানা গেছে।  তিনি পরিবার নিয়ে বন্দর খাঁনবাড়ি এলাকায় বসবাস করতেন। নিহতের সহকর্মীরা সাংবাদিকদের জানান, তারা রাজমিস্ত্রীর কাজ করেন। সকাল থেকে তারা বন্দর আমিন আবাসিক এলাকার লন্ডন প্রবাসী সালাউদ্দিন মিয়ার ৭ তলা ভবনের বাইরে মাচা বেঁধে কাজ করছিলেন। মাচায় সুমনসহ আরও ৩/৪ জন ছিলেন। হঠাৎ মাচার বাস সরে যায়। এতে সুমন ৭ তলা থেকে একেবারে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকা পাঠিয়ে দেয়। এলাকাবাসী বলেন, বহুতল ভবন নির্মাণ করছেন কিন্তু রাজউকের কোন অনুমতি নেই। তারা ৭ তলার উপরে কাজ করাছেন সেফটি ছাড়া এবং কন্ডাক্টর ও বাড়ির মালিক নিজেদের খেয়াল খুশির মত। আমরা মনে করি এই দূর্ঘটনার পিছনে বাড়ির মালিক ও ঠিকাদার উভয় জরিত, তাদের গাফলতির কারনেই এ দূর্ঘটনা ঘটেছে। এ ব্যপারে প্রবাসী সালাউদ্দিন এর শশুর জব্বার মিয়া বলেন, ভবন নির্মাণের জন্য আমরা রাজউকের অনুমতি নিয়েছি বন্দর পৌরসভা থেকে। তিনি কোর কাগজপত্র দেখাতে পারেনি। কাজের দাইত্ব ঠিকাদার জাকিরের সে কি ভাবে কাজ করাচ্ছে সেটা সে বলতে পারবে। কন্টেকটার জাকিরের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করলে সে মোবাইল বন্ধ করে দেয়। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র শাহ বলেন, ঘটনা শুনার সাথে সাথে আমার অফিসার ঘটনাস্থলে পাঠিয়েছি। ঘটনাটি তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।