২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৪৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে অবৈধ ড্রেজার  ও পাইপ স্থাপন করে শীতলক্ষ্যা নদী দখল

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

বন্দরে অবৈধ ড্রেজার  ও পাইপ স্থাপন করে শীতলক্ষ্যা নদী দখল

বন্দরে ড্রেজার পাইপ স্থাপন করে শীতলক্ষ্যা নদী দখল করে নৌ চলাচলে বিঘ্ন ঘটানো সহ ফসলি জমি ভরাট করার অভিযোগ উঠেছে কতিপয় ড্রেজার সন্ত্রাসীদের বিরুদ্ধে। এছাড়াও বন্দর ২১ নং ওয়ার্ডের রুপালি আবাসিক এলাকার রাস্তার উপর দিয়ে ড্রেজারের পাইপ বসানোর কারণে মটরযান,রিক্সা চলাচলেও বিঘ্ন ঘটছে। এতে নানাবিধ ভোগান্তিতে পড়েছে উক্ত এলাকার বাসিন্দারা। এ বিষয়ে নাসিক ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন আহমেদকে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি জানান, রুপালী নদীর তীরে দুইটি ড্রেজার রয়েছ যার মধ্যে একটি বৈধ আর একটি অবৈধ৷ বৈধ ড্রেজারটি ত্রীবেনী খালের সৌন্দর্য বর্ধনের কাজে ব্যবহৃত হচ্ছে আর অবৈধ ড্রেজার টি মাসুদ,উজ্জ্বল সহ কয়েকজন স্থাপন করে বলে জানান তিনি। বন্দর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীর দুপাশে অত্যন্ত সংকীর্ণ এরই মধ্যে বালু দস্যুরা ড্রেজার বসিয়ে নদীকে আরো সংকীর্ণ করেছে এবং নদীর পাড়ে সরকারি ব্লক বানানো কাজেও বিঘ্ন ঘটছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি। সরেজমিনে গিয়ে দেখা যায় বন্দর রুপালি সরকারি ভূমি অফিস ও মেরিন টেকনোলজি সংলগ্ন দুইটি ড্রেজার বসানো৷ এর মধ্যে একটি ড্রেজার নদীর অনেকাংশ জায়গা দখল করে স্থাপন করার কারনে নদীতে চলাচলরত বিভিন্ন ধরনের নৌ-যান চলাচলে সমস্যায় পড়ছে। অপরদিকে বন্দর সোনাকান্দা হাট সংলগ্ন, শান্তিনগর,নবীগঞ্জ কাইতাখালী সহ বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজারের ছড়াছড়ি। ড্রেজার বসিয়ে নদী দখল করা ও উচ্ছেদ প্রসঙ্গে বিআইডব্লিউটিএ’র নৌ ব্যবস্থাপনা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বাবুলাল বৌদ্ধ’র সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে এই বিষয়ে ব্যাবস্থা গ্রহণ করবো