২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১১:৫৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে অবৈধ ইটাভাটার বিরুদ্ধে সরকারী বিভিন্ন দফতরে অভিযোগ   দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বন্দরবাসী। 

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ | আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

বন্দরে কৃষিজমিসহ জনবসতি ও শিক্ষা প্রতিষ্টানের সামনে প্রায় ৫০টির মতো ইটভাটা গড়ে উঠেছে। কোন নিয়মনীতির তোয়াক্কা না করে এসব ইটভাটার কারনে বিলুপ্তহচ্ছে কৃষিজমি, অন্যদিকে জীবনের ঝুকিও বেড়েই চলছে। বন্দরের মুছাপুর, ধামগড় ও মদনপুর ইউনিয়নে এসব ইটভাটার ছড়াছড়ি।

গত বছর পরিবেশ দূষণ এবং সরকারের আইন ও বিধিনিষেধ অমান্য করে ইটভাটা পরিচালনার অভিযোগে বন্দরে ৫টি ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত।

 

পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় এবং আবাদী জমি বিনষ্টসহ নিয়ম বর্হিভূতভাবে পরিচালনার দায়ে মুসাপুর ইউনিয়নের চাচা-ভাতিজা ব্রিক ফিল্ডকে ১ লাখ, বন্ধু ব্রিক ফিল্ডকে ৫ লাখ, একতা ব্রিক ফিল্ডকে ৫ লাখ, বিসমিল্লাহ ব্রিক ফিল্ডকে ২ লাখ এবং মাশাল্লাহ ব্রিক ফিল্ডকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছিল। এর পাশাপাশি পাঁচটি ইটভাটার মধ্যে তিনটির কার্যক্রম বন্ধ করে দিয়ে চুল্লি ভেঙে ফেলা হয়েছিল।

 

এত কিছুর পরেও বন্দরের মদনপুর ইউনিয়নের ফুলহর এলাকায় স্কুল ও মাদ্রাসার সামনে কৃষি জমি দখল করে স্থানীয় এক কথিত যুবলীগ নেতা গড়ে তুলেছে অবৈধ ইটভাটা। অবৈধ ইটভাটার বায়ু দুষণের কারণে পবিবেশ রক্ষার্থে এলাকাবাসী সরকারী বিভিন্ন দফতরে অভিযোগ দেওয়ার পরেও কোন সুরাহা না হওয়ায় হতাশা ব্যাক্ত করেছেন উক্ত এলাকার জনগন। এ,এইচ,বি ব্রিক ফিল্ড নামের অবৈধ ইটভাটার মালিক স্থানীয় কথিত যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদ এই ইটভাটা স্থাপনে সরকারী কোনো কিছুর তোয়াক্কা না করেই চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়।

 

বন্দর উপজেলার মুছাপুর, ধামগড় ও মদনপুর ইউনিয়নে রয়েছে প্রায় অর্ধশতাধিক ইটভাটা। যার অধিকাংশ গড়ে উঠেছে সরকারী নিয়মনীতির বহির্ভূত।

 

এছাড়াও গত সপ্তাহে বন্দরে কৃষি জমিতে ইটভাটা স্থাপন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বন্দর উপজেলাবাসী। স্মারক লিপিতে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ি, নয়ামাটি, ধামগড়, মদনপুর, মালামত ও চৈড়ারবাড়ি গ্রামের পাঁচশতাধিক লোক স্বাক্ষর করেন।

 

ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ি এলাকায় বুনিয়াদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে সাউদ বাড়ি সংলগ্ন কৃষি জমিতে ইটভাটা নির্মাণের পায়তাঁরা করছে একটি প্রভাবশালী চক্র। প্রায় ২০/২৫ বিঘা ফসলি জমি নষ্ট করে ইতিমধ্যে ইটভাটা নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে। ধামগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আইয়ূব আলীসহ কয়েকজন ইটভাটাটি নির্মাণ করছেন বলে জানা যায়। ইটভাটা চালু হলে প্রাকৃতি ও পরিবেশের উপর বিপর্যয় নেমে আসবে। সেই সাথে শ্বাসকষ্টসহ নানা রোগ বালাইয়ে আক্রান্ত হবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার মানুষ।