২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৪:০৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে অপহরনের উদ্ধারকৃত মুক্তিপনের টাকা বাদীর হাতে তুলে দিল পুলিশ

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২১ জুন, ২০২১ | আপডেট: সোমবার, ২১ জুন, ২০২১

নারায়নগঞ্জ বন্দরে স্কুল ছাত্র অপহরনের পর মুক্তি আদায়ের টাকা উদ্ধার করে বাদীর হাতে তুলে দিয়েছে বন্দর থানা পুলিশ। সোমবার বিকালে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে অপহৃত স্কুল ছাত্রের মা মামলার বাদী কাজল বেগমের হাতে উদ্ধারকৃত ৪৪ হাজার টাকা তুলে দেন। ওসি দীপক চন্দ্র সাহা ও বাদী সাংবাদিকদের বলেন, বন্দর উপজেলার তিনগাঁও এলাকার প্রবাসী ইমন মিয়ার ছেলে স্কুল ছাত্র জিসান (১৫) কে গত ১৪ ফেব্রুয়ারি সকাল ১১ টায় তিনগাঁও এলাকা থেকে অপহরণ হয়। অপহরণকারীরা তার মুক্তিপন হিসাবে স্কুল ছাত্রের মায়ের মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করে। অন্যথায় তাকে হত্যা করার হুমকি দেয়। স্কুল ছাত্রের মা কাজল বেগম ছেলের মুক্তির জন্য অপহরণকারীদের বিকাশে পর্যায় ক্রমে ৪৫ হাজার টাকা পাঠায়। এর পরেও আরো টাকা দাবি করলে তিনি পুলিশকে বিষয়টি জানায়। তাৎক্ষনিক পুলিশ মোবাইল ট্রাকিং করে অপহরণকারী জুয়েল(৩২)কে গ্রেফতার করে। জুয়েলের স্বীকারোক্তিতে অপহৃত স্কুল ছাত্র জিসানকে বন্দরের হাজীপুর থেকে উদ্ধার করে এ সময় পুলিশ আরো ২জন অপহরনকারী সজিব(৩০) ও শাওন (২২) কে গ্রেফতার করে। এ সময় বাকি আরো ৬ অপহরনকারী পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। পুলিশ মুক্তিপনের ৪৫ হাজার টাকার মধ্যে ৪৪ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়। ৩ আসামীর মধ্যে শাওন আদালতে স্বীকারোক্তি জবানবন্ধী প্রদান করে । এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই খায়ের উপস্থিত ছিলেন।