২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৪৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরের শীর্ষ মাদক সম্রাট ব্লাক জনি গ্রেফতার, ধারালো অস্ত্র, ইয়াবা ও হেরোইন উদ্ধার

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ | আপডেট: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

বন্দরের শীর্ষ মাদক সম্রাট ব্লাক জনি গ্রেফতার, ধারালো অস্ত্র, ইয়াবা ও হেরোইন উদ্ধার

বিশেষ পতিনিধিঃনারায়ণগঞ্জ’র বন্দর উপজেলা’র মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ বিশেষ অভিযানে জেলা পুলিশ’র তালিকাভুক্ত শীর্ষ মাদক সম্রাট মোঃ মতিউর রহমান জনি @ ব্লাক জনি (৩৫)’কে গ্রেফতার করেছে। রবিবার(১১ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলা’র কলাগাছিয়া ইউনিয়ন এর মোহনপুর কবরস্থানের ছাপড়া টিনের ঘরের ভিতর হতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বন্দর থানা পুলিশ সূত্রে জানাগেছে, রবিবার ১১ সেপ্টেম্বর ভোর রাত সাড়ে ৩ টায় মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি’র এস আই (নিঃ) সিহাব আহমেদসহ সঙ্গীয়ফোর্স গোপন সংবাদে কলাগাছিয়া ইউনিয়ন’র মোহনপুর কবরস্থান’র পাশ্বের ছাপড়া টিনের ঘরে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ’র আগমনী টের পেয়ে দুই মাদক কারবারী পালিয়ে গেলেও জেলা পুলিশ’র তালিকাভুক্ত শীর্ষ মাদক সম্রাট মোঃ মতিউর রহমান জনি @ ব্লাক জনি (৩৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ঐ ঘরের ভিতর হতে সাড়ে ৩৬ ইঞ্চি ও ৩১ ইঞ্চি লম্বা ২ টি তলোয়ার, ২৮ ইঞ্চি লম্বা ১ টি রামদা, সাড়ে ২৭ ইঞ্চি ও ২৭ ইঞ্চি এবং ১৪ ইঞ্চি লম্বা ৩ টি ধারালো ছোরাসহ ২০ ইঞ্চি লম্বা ১ টি চন্দ্র কুড়াল উদ্ধার করা হয়। এছাড়া গ্রেফতারকৃতর কাছ থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম (১’শ পুরিয়া) হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত জনি একই ইউনিয়ন’র সুচিয়ার বন্দ এলাকার আমান উল্লা @ আনু মিয়া @ আমু মিয়ার ছেলে। উদ্ধার অভিযান’য়ে নেতৃত্বদানকারী এস আই সিহাব আহমেদ বাদী হয়ে গতকাল জনিসহ পলাতক ২ জনের নামে অস্ত্র আইন ও মাদক আইনে বন্দর থানায় পৃথক মামলা রুজু করে। যার মামলা নং- ২০ (৯) ২২, তাং-১১/৯/২২, ধারা-১৮৭৮সালের অস্ত্র আইনের ১৯(|) ও মামলা নং-২১(৯)২২, তাং-১১/৯/২২, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪১/৩৬(১) সারণীর ১০(ক)/৩৬(১) সারণীর ৮(খ)। এছাড়াও গ্রেফতারকৃত জনির বিরুদ্ধে সদর মডেল থানার মাদক মামলার ১টি, বন্দর থানার মাদক ও মারামারি মামলার ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃতকে অস্ত্র ও মাদক মামলায় ৭ দিন করে রিমান্ড প্রার্থনা করে গতকাল দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।