২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১২:২৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরের বিআইএমটিতে ছাত্র সংঘর্ষ। তিনজন আহত

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ | আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

বন্দর প্রতিনিধি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র নারায়ণগঞ্জের বন্দরের বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির (বিআইএমটি) দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ডিপ্লোমা কোর্সের তিন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন, আশিক(১৮) আরমান(১৮) ও কাব্য(১৮)। আহত ছাত্রদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে চরম উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি শান্ত করে।

প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানান, বৃহস্পতিবার জুনিয়র একদল ছাত্রদের মধ্যে ক্যাম্পাসের বাইরে সকাল ১০টায় হাতাহাতির ঘটনা ঘটে। পরে সিনিয়র ছাত্ররা তাদের মীমাংসা করে দেয়। এরপর দুপুর একটার দিকে ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থী শিশির, নাহিন, সিফাত ও মেহেদী এবং শীপবিল্ডিং কোর্সের সোহেল ও ফাহিম ইনস্টিটিউটের বাইরে শীতলক্ষ্যা নদীর পাড়ে আশিক , আরমান ও কাব্য’র ্উপর হামলা চালায়। এ সময় তিন ছাত্রকে পিটিয়ে আহত করা হয়। এরপর সহপাঠিরা আহতদের উদ্ধার করে হাসাপাতালে প্রেরণ করে। এর সুষ্ঠু বিচার চেয়ে ঘটনাটি অধ্যক্ষকে অবহিত করেন ছাত্ররা । কিন্তু ঘটনাটি প্রতিষ্ঠানের বাইরে ঘটায় কোনো ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন অধ্যক্ষ। এতে বিক্ষুব্দ হয়ে উঠে ছাত্ররা। তারা ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘট শুরু করে। এ সময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবি নানা শ্লোগান দেয়। পরে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, সংঘর্ষের ঘটনায় দুই ছাত্র আহত হয়েছে। ্ এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনিমেরিনের অধ্যক্ষকে অনুরোধ জানান।