২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:২৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরের দেওয়ানবাগে চাঁদার দাবিতে ব্যবসায়ীর উপর হামলা

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর দেওয়ানবাগ এলাকায় চাঁদার দাবিতে পিতা-পুত্র সহ ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক ব্যবসায়ী সাদ্দাম বাহিনী। রক্তাক্ত জখম নিয়ে আহত অব¯’ায় তাদেরকে বন্দর উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সিদ্দিক খন্দকার বলেন,আমার ব্যবসা প্রতিষ্ঠান একটা মুদি দোকান চাঁদার দাবিতে বন্ধ রাখার জন্য সোলেমান ও তার ছেলেরা দীর্ঘদিন যাবত হুমকি দিয়ে আসছে।এ বিষয়ে ¯’ানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানানো হলে তাদেরকে মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়।সে ঘটনার জের ধরে আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে সোলেমান ও তার ছেলে সাদ্দাম,শফিকুল ও সুমন দেশীয় অস্ত্র নিয়ে দোকানের সামনে এসে সিদ্দিক খন্দকারকে গালিগালাজ করে।একপর্যায়ে তারা দোকানের ভেতর ঢুকে সিদ্দিক কে মারপিট করে। এসময় সিদ্দিকের ছেলে মিশুক খন্দকার ও ইউপি সদস্য তাজুল ইসলামের ভাতিজা এরশাদুল বাধা দিলে তাদেরকেও বেদম মারপিট করে তারা।আসামি সাদ্দামের হাতে থাকা ধারাল ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে সিদ্দিক খন্দকার ও তার ছেলে মিশুকের শরীরে বিভিন্ন ¯’ানে গুরতর রক্তাক্ত জখম করে।আসামীরা দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে যায় এবং প্রায় এক লক্ষ হাজার টাকার মালামাল ভাংচুর ও নষ্ট করে। এসময় আশপাশের লোকজন এসে তাদেরকে উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে।এ ঘটনায় আহত সিদ্দিক খন্দকারের ভাতিজা সাইফুল খন্দকার বাদী হয়ে সোলেমান ও তার ছেলেদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

গরেজমিনে এলাকায় গিয়ে আরও জানা যায়,সোলেমানের ছেলে সাদ্দাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী।তার মাদক ব্যবসায় বাধা দিলে এলাকাবাসীর উপর সে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায়।বিভিন্ন দোকানপাট থেকে জোরপূর্বক চাঁদা তুলে মাদক সেবন কওে সাদ্দাম বাহিনী।

এ বিষয়ে বন্দর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফখরুদ্দিন ভুইয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে অবশ্যই আসামীদেও বিরুদ্ধে ব্যব¯’া নেয়া হবে।