২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | সকাল ৭:০৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরের কুশিয়ারায় ধর্ষণের আখ্যা দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন!

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১

বন্দরের কুশিয়ারায় ধর্ষণের আখ্যা দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন!

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরের ধর্ষণের আখ্যা দিয়ে আব্দুল মতিন নামে এক ব্যাক্তিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। তবে এ নির্যাতনের ঘটনায় ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সংবাদকর্মীর কাছে আসে। সাম্প্রতিক বন্দরে কুশিয়ারা এলাকায় পুতুলের বাড়িতে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, বন্দর উপজেলাধীন কুশিয়ারা এলাকার পুতুলের( ছদ্দ) নামে এক কিশোরী মেয়েকে ধর্ষণ করার অভিযোগ তুলেন পাশের বাড়ির আব্দুল মতিন নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। তবে এ ঘটনাটি ধামাচাপা দিতে সামাজিক ভাবে এলাকায় শালিসের মাধ্যমে ধর্ষক কে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে ধর্ষণের বিষয়টি মিমাংসা করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, আব্দুল মতিন নামে এক ব্যাক্তিকে জুতার মালা পড়িয়ে জুতা পেটা করে নির্যাতন করছে। এবং নাকে খড় দিতেও দেখা গেছে। পাশে স্থানীয় কিছু রাজনৈতিক ব্যাক্তিসহ এলাকার বিচারকরা বসে রয়েছেন। পাশ থেকে এক মহিলা অকট্যভাষায় গালমন্দ করছে এবং নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য আকুতি মিনতি করছেন আব্দুল মতিন। তারপরও চলছিল বর্বর নির্যাতন। একটি সূত্রে জানা গেছে, কিশোরী ধর্ষণের ঘটনা সামাজিক ভাবে মিমাংসা করে স্ট্যাম্পে সাক্ষর নিয়ে মধ্যযুগীয় কায়দার নির্যাতন করে রফাদফা করা হয়েছে। সেখানে রাজনৈতিক ব্যাক্তিসহ এলাকার স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিরা উপস্থিত ছিল। বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, ধর্ষণের ঘটনার কোন অভিযোগ পাইনি। কেউ যদি অভিযোগ করে তখন ব্যবস্থা নিবো