২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৪৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কবরী

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১ | আপডেট: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

চিরনিদ্রায় শায়িত কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী। রাজধানী ঢাকার বনানী কবরস্থানে আজ শনিবার দুপুর ২টায় তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এ সময় তার পরিবারের সদস্যসহ চলচ্চিত্র অঙ্গনের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। আজ দুপুর ১টার দিকে বনানী কবরস্থানের গেটের সামনে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা এই অভিনেত্রীকে। দুপুর সোয়া ১২টার দিকে আধাঘণ্টার জন্য অভিনেত্রীর মরদেহ তার গুলশান বাসভবনে নেওয়া হয়।

শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনায় আক্রান্ত কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত ৫ এপ্রিল সারাহ বেগম কবরীর করোনার নমুনার পজিটিভ রিপোর্ট এলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৮ এপ্রিল তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার বিকেল ৪টায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। ১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বোয়ালখালীতে জন্ম নেওয়া মিনা পালের শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে। ‘মিষ্টি মেয়ে’খ্যাত কবরী চিত্রনায়িকা হয়েছিলেন মাত্র ১৩ বছর বয়সে। সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমার মাধ্যমে তাঁর যাত্রা শুরু ১৯৬৪ সালে। এরপর আর পেছনে ফিরতে হয়নি তাকে। তখন কববীর নাম ছিল মিনা পাল। প্রথম সিনেমার সময়ই তার নতুন নাম হয় কবরী।

এর পরের দুই দশকে ‘রংবাজ’, ‘নীল আকাশের নীচে’, ‘দ্বীপ নেভে নাই’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘সুজন সখী’, ‘সারেং বৌ’-এর মতো বহু ব্যবসাসফল এবং আলোচিত সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেন কবরী।