২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:২২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বছরের প্রথম দিনই দেওয়া হবে নতুন বই : শিক্ষামন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ | আপডেট: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। নির্ধারিত সময়ে বই পৌঁছে দিতে দ্রুত ছাপার কাজ ও মান নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার (২ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, বিনামূল্যের পাঠ্যবই ছাপার জন্য কাগজ নিয়ে আমাদের বড় চ্যালেঞ্জ রয়েছে। বর্তমানে বিশ্ববাজারে কাগজের দাম বেড়েছে। এ ছাড়াও নানা সংকট রয়েছে। টেন্ডার প্রক্রিয়ার নানা কারণে বিলম্বিত হয়েছে। তবে সব সংকট মোকাবিলা করে নির্ধারিত সময়ে বই পৌঁছে দিতে হবে। আশা করছি, সামনে লোডশেডিং কমে যাবে। গত দুই বছরে করোনার মধ্যেও আমরা যথাসময়ে বই দিয়েছি। এবারও সময়মতো নতুন বই দিতে পারব ইনশাআল্লাহ।তিনি বলেন, আমরা বইয়ের মানটাও ঠিক রাখতে চাই। কাগজের পাল্প পাওয়া না গেলে সেকেন্ডারি পাল্প দিয়ে হলেও কাগজ দিতে হবে। সেখানে যদি কিছুটা হেরফের হয়- গ্রহণযোগ্য মাত্রায় তো হতেই হবে।  দীপু মনি বলেন, এমনিতেও তো আপনারা প্রত্যেকবার মান নিয়ে প্রশ্ন তোলেন। আমাদের ৩৫ কোটি বই সবগুলো তো আসলে চেক করা সম্ভব হয় না। কিন্তু আমরা চাই এটাকে মানে রাখতে। সম্পূর্ণ চেষ্টা আমাদের থাকে। এবারও সেই চেষ্টা থাকবে। বিভিন্ন ধরনের যে বাস্তবতা থাকে সেগুলোকেও আমাদের মাথায় রাখতে হবে।