২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বঙ্গবন্ধু নয়, আমরা ভাস্কর্যের বিরুদ্ধে: মামুনুল হক

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ | আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বঙ্গবন্ধুর ভার্স্কয নিমার্ণে বিরোধীতার বিষয়টি কেউ কেউ তার নিজের বিরোধীতা বলে আখ্যায়িত করতে চাইছেন; কিন্তু আমাদের এ আন্দোলন বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়, বরং তার ভার্স্কয বা মূর্তির বিরুদ্ধে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার এবং ঈমানী দায়িত্ব।

আজ রবিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, বাংলাদেশের স্বাধীনতার মহান নেতা ও স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একজন মুসলিম নেতা হিসাবে তাকে আমরা পরিপূর্ণ শ্রদ্ধা করি। সেইসঙ্গে তার রুহের মাগফেরাত কামনা করি। এমন একজন মরহুম জাতীয় নেতার বিরুদ্ধাচারণ তো কখনো কোনোভাবেই করি না, করাও সমীচীন মনে করি না।

তিনি বলেন, ‘আমি আবারো স্পষ্ট করে বলছি, আমাদের বক্তব্য কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়, ভাস্কর্যের বিরুদ্ধে।’

ভাস্কর্য নিয়ে তার অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, শান্তিপ্রিয় তৌহিদী জনতা ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ইস্যু নিয়ে কিছু দিন ধরে ক্ষুব্ধ হয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই আলেম সমাজও এর প্রতিবাদ করছে, কারণ ইসলামি দৃষ্টিকোণ থেকে মানুষ বা কোনো প্রাণীর ভাস্কর্য নির্মাণ গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, আমিও সেই সূত্রে ভাস্কর্য তথা মূর্তি নির্মাণের বিরুদ্ধে আমার বক্তব্য তুলে ধরেছি। কিন্তু ভাস্কর্য নির্মাণের এই বিরোধিতাকে একটি মহল সুকৌশলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা বলে আখ্যায়িত করার চেষ্টা করছে। আমার বক্তব্য এ বিষয়ে পরিস্কার।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস আমিনী, সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফয়সাল, খেলাফত যুব মজলিসের সভাপতি মন্ডলীর সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা রুহুল আমীন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারী মুফতি আব্দুল মুমিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।